সাতক্ষীরা প্রতিনিধি:- সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম সুন্দরবনে অভয়ারণ্য এলাকায় অনুপ্রবেশের অভিযোগে তিন জেলেকে মালামাল সহ আটক করেছে সুন্দরবন স্মার্ট পেট্রোল টিমের সদস্যরা। শুক্রবার ভোর ৬ টার দিকে সুন্দরবনে দোবেকি ভাটিয়ার পাড়া খাল থেকে জেলেদের আটক করে। আটককৃত জেলেরা হলেন- উপজেলার দাতিনাখালী গ্রামে মৃত জাফর আলীর ছেলে হযরত আলী (৩৫) এবং একই এলাকার সুরমান সরদারের ছেলে মুজিবর রহমান (৩৮) ও জোব্বার গাজীর ছেলে রুহুল আমিন গাজী (৩৩)।
বুড়িগোয়ালীনি স্টেশন কর্মকর্তা (এসও) কে,এম, কবির হোসেন জানান, সুন্দরবন নিরাপত্তা টহল দেওয়ার সময় ঘটনাস্থল থেকে একটি নৌকা ও জাল মাছসহ আনুসাঙ্গিক জিনিস পত্র সহ জেলেদের আটক করে বনআইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Please follow and like us:









