২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




সাতক্ষীরা সীমান্ত থেকে সাতকেজি রুপার গহনা ও ফেন্সিডিলসহ আটক-১

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : এপ্রিল ০১ ২০১৮, ১৪:৪১ | 836 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সাতক্ষীরা প্রতিনিধি:- সাতক্ষীরা বৈকারি সীমান্ত থেকে সাতকেজি রুপার গহনা ও ৪০০ বোতল ফেন্সিডিলসহ রবিউল ইসলাম (২৮) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
রোববার ভোররাতে বৈকারি সীমান্তের কালিয়ানি এলাকা থেকে বিজিবি সদস্যরা তাকে আটক করে।
আটক রবিউল ইসলাম সদর উপজেলার কুশখালি ইউনিয়নের কুশখালি গ্রামের লুৎফর রহমানের ছেলে।

বিজিবি বৈকারী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সিদ্দিক হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যা কালিয়ানি এলাকায় অভিযান চালায়। এসময় ভারত থেকে নিয়ে আসা ৪০০ বোতল ফেন্সিডিলসহ রবিউলকে আটক করা হয়। এ সময় পাশে পরিত্যক্ত অবস্থায় সাতকেজি রুপার গহনা জব্দ করা হয়। রুপার গহনাগুলো রবিউলের কিনা সে বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে বলে তিনি জানান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET