, , ,

শিরোনামঃ-




খালিশপুরে দুই গ্রুপের সহিংসতায় গুলিবিদ্ধ ২, অস্ত্রসহ আটক ৬

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : মে ২০ ২০১৮, ১০:২২ | 833 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নয়া আলো ডেস্কঃ- খুলনায় দুই গ্রুপের সহিংসতায় ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনাম মুন্সিসহ দুই জন রাবার বুলেট বিদ্ধ হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার পর ৭ নং ওয়ার্ডে দফায় দফায় গুলি ও ককটেল বিস্ফোরণে হয়।খবর পেয়ে খুলনা নগর গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে একটি দেশি পিস্তলসহ ইমরান নামে এক যুবককে আটক করেছে।

এ সময় যমুনা গেট এলাকা থেকে সানি, সুমন নামে দুই যুবকসহ আরো ৬ জনকে আটক করে পুলিশ। ঘটনাস্থল থেকে রাবার বুলেটের বিস্ফোরিত ৩টি খোসা উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক এনাম মুন্সি ইফতার শেষে হাজীবাড়ি সংলগ্ন মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় শওকত হোসেন সোনা, রুবেল, ইকতিয়ারসহ আরো ৩/৪ জন যুবক এনাম মুন্সিকে মারধর করে আহত করেন।

এ সময় এনাম মুন্সি প্রাণ রক্ষার জন্য দৌড়ে পালিয়ে যাওয়ার সময় তাকে লক্ষ্য করে কয়েকটি রাবার বুলেট ছোড়া হয় বলে  জানিয়েছেন তিনি।

পুলিশ সূত্রে জানা যায়, মেঘনা গেট সংলগ্ন মৃত ওয়াদুদ মুন্সি নামে সাবেক এক পুলিশ সদস্যের বাড়িতে হামলা চালিয়ে তার বাড়িঘর ভাঙচুর করে সন্ত্রাসীরা। এ ঘটনাকে কেন্দ্র করে ৭ নং ওয়ার্ডে প্রতিপক্ষ দুটি গ্রুপ সংঘর্ষে লিপ্ত হয়।

এলাকাবাসী জানায়, সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত দফায় দফায় ১০ থেকে ১৫ রাউন্ড গুলি, ককটেল বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এদিকে রাত ৯টায় এনাম মুন্সি গুলিবিদ্ধ হওয়ার প্রতিবাদে ৭ নং ওয়ার্ড আ’লীগের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। বর্তমানে নগরীর ৭ নং ওয়ার্ডে এ ঘটনাকে কেন্দ্র থমথমে অবস্থা বিরাজ করছে।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET