, , ,

শিরোনামঃ-




কুড়িগ্রামে ওসি পরিচয়ধারী ২ প্রতারক গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : মে ২৫ ২০১৮, ২০:১১ | 972 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাশিদুল ইসলাম, কুড়িগ্রাম থেকেঃ-  কুড়িগ্রামে পুলিশ অফিসার পরিচয়ধারী ২ প্রতারক চক্রকে েেগ্রফতার করেছে রৌমারী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন গাইবান্দা সুন্দরগঞ্জ থানাধীন দক্ষিণ মারুয়াদহ গ্রামের মৃত নফর উদ্দিনের পুত্র এবিএম আশরাফুল হক (আরিফ) (৪৮) ও একই থানার বাজার পাড়া গ্রামের মৃতু রফিকুল ইসলামের পুত্র হায়দার আলী (৪৯)।
২৫ মে বিকেলে জেলার রৌমারী উপজেলার বাওয়াইর গ্রামের ব্যবসায়ী আনিছুর রহমানের বাড়িতে গিয়ে আটককৃত ব্যক্তিদ্বয় নিজেকে পুলিশের ওসি বলে পরিচয় দিয়ে বিভিন্ন তথ্য উদ্ঘাটন করার চেষ্টা করেন। এতে আনিছুর রহমানের সন্দেহ হলে এলাকাবাসীর সহযোগিতায় ওই প্রতারক চক্রকে আটক করে রৌমারী থানায় সোর্পদ করে। পরে পুলিশ খোঁজ-খবর নিয়ে দেখতে পান তারা প্রকৃত পক্ষে বিভিন্ন এলাকায় কখনও সাংবাদিক, পুলিশ অফিসার কিংবা মন্ত্রণালয়ের লোক পরিচয় দিয়ে আসছিল।
এ ব্যাপারে থানার পুলিশ অফিসার ইনচার্জ জাহাঙ্গির আলমকে জিজ্ঞাসা করলে তিনি জানান, এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় প্রতারণা মামলা রয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET