, , ,

শিরোনামঃ-




বেনাপোল চেকপোস্টে থেকে ৩কেজি স্বর্ণের বার উদ্ধার

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জুন ০৫ ২০১৮, ২১:২৮ | 827 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বেনাপোল প্রতিনিধি:- বেনাপোল চেকপোস্ট থেকে ভারতে পাচারের সময় মহিউদ্দীন (৩৪) নামে এক যাত্রীর কাছ থেকে ১২টি স্বর্ণের বারসহ আটক করেছেন কাস্টমস শুল্ক গোয়েন্দা বিভাগের সদস্যরা।
মঙ্গলবার (৫ জুন) সকালে ওই যাত্রী কাস্টমস-ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে ভারতে প্রবেশ করার সময় তার শরীর তল্লাশি করে পায়ু পথ থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করে।
আটক মহিউদ্দীন কুমিল্লার তিতাস উপজেলার কান্তি গ্রামের সাহারিয়া ভূঁইয়ার  ছেলে।
কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা গেছে, আটক স্বর্ণ পাচারকারী বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় তার গতিবিধি সন্দেহ হয় কাস্টমস গোয়েন্দা সদস্যদের। তারা ওই যাত্রীর গতিরোধ করে জিজ্ঞাসাবাদ করলে তিনি শরীরে স্বর্ণ বহনের বিষয়টি অস্বীকার করেন। পরে তার শরীর স্ক্যানিং করা হলে তার পায়ু পথে স্বর্ণের সন্ধান পাওয়া যায়। পরে এক কেজি ৩২০ গ্রাম ওজনের ১২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দার ডেপুটি কমিশনার সাইফুর রহমান, আটক পাচারকারীর বিরুদ্ধে স্বর্ণপাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET