, , ,

শিরোনামঃ-




খুলনায় “বন্দুকযুদ্ধে” নিহত-২

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জুন ২৭ ২০১৮, ১৪:৫৬ | 1044 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খুলনা প্রতিনিধিঃ- খুলনায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক বিক্রেতা নিহত হয়েছে। এ দু’জন হলো- মহানগরীর বাগমারা এলাকার মো. বাবুলের ছেলে রাজু ও মিস্ত্রিপাড়া খালপাড় এলাকার সুলতান শেখের ছেলে মানিক শেখ।
মঙ্গলবার (২৬ জুন) দিবাগত রাত সোয়া ৩টার দিকে মহানগরীর বাগমারা ব্যাংকার্স লেন এলাকায় ব্যাংকার্স মাঠে এ ‘বন্দুকযুদ্ধ’ হয়।
ঘটনাস্থল থেকে একটি পাইপগান, দুই রাউন্ড গুলি, ১৫০ পিস ইয়াবা, দু’টি রামদা, দু’টি ছোরা জব্দ করা হয়েছে। নিহত ২ জনের বিরুদ্ধে হত্যা, মাদক, চাঁদাবাজিসহ পাঁচটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
খুলনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সুভেন্দু সাংবাদিকদের জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা থেকে রাজু ও মানিক শেখকে গোপন সংবাদের ভিত্তিতে আটক করা হয়। এরপর স্বীকারোক্তি অনুযায়ী রাত সোয়া ৩টার দিকে তাদের নিয়ে অস্ত্র ও মাদক উদ্ধারে বাগমারা মেইন রোড এলাকায় যায় পুলিশ।
পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি চালালে পুলিশও পাল্টা গুলি চালায়। এসময় ওই ২ জন নিহত হয়। এ ঘটনায় পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান এসআই সুভেন্দু।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET