নয়া আলো ডেস্কঃ- মণিরামপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে নবম শ্রেণীর ছাত্রীকে ৫ মাসের অন্তঃসত্ত্বা অভিযোগে প্রতারক প্রেমিককে গ্রেফতারের পর জেল হাজতে পাঠানো হয়েছে। অপরদিকে আদালতে ক্ষতিগ্রস্থ ওই ছাত্রীর জবানবন্দী রেকর্ড ও ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে। গত বৃহস্পতিবার ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হওয়ার পর ওই ছাত্রীকে নেয়া হয় যশোরের একটি আদালতের বিচারকের নিকট। সেখানে ২২ ধারায় তার জবানবন্দী গ্রহণ করা হয় বলে পুলিশ জানিয়েছে। এলাকাবাসী বিয়ের লোভ দেখিয়ে ন্যাক্কারজনক এ ঘটনার সাথে জড়িত ইস্র্রাফিলের শাস্তির দাবি জানিয়েছে।
উল্লেখ্য, মেয়েটির পিতা-মাতা দেশের বাইরে থাকার সুযোগে উপজেলার সালামতপুর গ্রামের হায়দার আলীর কলেজ পড়–য়া পুত্র ইস্রাফিল নবম শ্রেণীর ওই ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে সম্পর্ক স্থাপনের এক পর্যায় তাদের বাড়িতে যাতায়াত শুরু করে। প্রায় দেড় বছর ধরে কথিত প্রেমের পাশাপাশি ওই ছাত্রীর সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয় ইস্রাফিল। এক পর্যায় অন্তঃসত্তা হয়ে পড়লে তাকে বিয়ে করে ঘরে তুলতে ওই ছাত্রী বার-বার দাবী জানায় ইস্র্রাফিলের নিকট। কিন্তু প্রতারক প্রেমিক আজ না কাল এভাবেই এড়িয়ে চলতে লাগলে বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের কান পর্যন্ত গড়ায় এবং প্রশাসনও জানতে পারে। এরপর প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিসহ এলাকাবাসী ইস্রাফিলকে আল্টিমেটাম বেঁধে দেয় ক্ষতিগ্রস্ত ওই ছাত্রীকে বিয়ে করে ঘরে তুলতে। কিন্তু এতে সে রাজী না হওয়ায় গত মঙ্গলবার পুলিশ ইস্রাফিলসহ তার পিতা-মাতাকে আটক করে থানায় নিয়ে আসে। এক পর্যায় জিজ্ঞাসাবাদ শেষে পিতা-মাতাকে ছেড়ে দিয়ে ধর্ষণ ও অন্তঃসত্ত্বার অপরাধে সংশ্লিষ্ট ধারায় মামলা রেকর্ড এবং ইস্রাফিলকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। মণিরামপুর থানার (মামলা নং-১৪)।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ওবায়দুর রহমান জানান, ঘটনা জানার পর উপর মহলের আদেশে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে সাথে নিয়ে ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়। কিন্ত সামাজিক বিবেচনায় ক্ষতিগ্র্রস্ত মেয়েটিকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে তুলতে দেয়া আল্টিমেটাম দেয়া হয়। কিন্তু তা না মানায় জড়িত প্রতারকের বিরুদ্ধে আইনি পদক্ষেপের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
মণিরামপুর থানার ওসি মোকাররম হোসেন বলেন, পিতা-মাতা দেশের বাইরে থাকায় ক্ষতিগ্র্রস্ত নবম শ্রেণীর ওই ছাত্রী বাদী হয়ে মামলা দায়ের করেছে। প্রতারককে গ্রেফতারের পর আদালতে সোপর্দ করা হয়। পরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।









