নয়া আলো ডেস্কঃ- শুনামের সহিত এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে অাসছে। তিন চার বছর পূর্বে এই মাদরাসাটিতে অাবু সাইদ (ওরফে শহিদুল) নামের নাজিরপুর, পিরোজপুরের এই লোকটিকে বাবুর্চি হিসাবে নিয়োগ দেওয়া হয়। নিয়োগের পর থেকে অাবু সাইদ ওরফে শহিদুল মাদরাসাকে অারো সুন্দরভাবে পরিচালনার ব্যাপারে পরামর্শ প্রদান করে। তার ছন্দময় যুক্তিসংগত পরামর্শে কমিটিসহ এলাকার সাধারন লোকেরা তাকে বেশি সম্মান প্রদর্শন করতে থাকে। বিভিন্ন জায়গায় মাদরাসার কালেকশন কেন্দ্রীক চলাফেরায় মাদরাসার হুজুর হিসাবে পরিচিতি লাভ করে। মাদরাসার নামে কালেকশন করে সামান্য কিছু মাদরাসা ফান্ডে জমা করে বাকিটা অাত্মসাত করতে থাকে এই অাবু সাইদ ওরফে শহিদুল। অাত্মসাতকৃত টাকা থেকে মাঝে মাঝে ছাত্রদের ভাল খাবারের ব্যবস্থা করে। ছাত্রদের নতুন জামা কাপড়ও দিয়েছে কয়েকবার। তবে এই দানের ক্ষেত্রে নিজে দিয়েছে সেটা গোপন রেখেছে। সে কমিটিকে বলেছে অামার ওমক মন্ত্রী, এমপি, ওসি, অফিসারের সাথে ভাল সম্পর্ক অাছে তাদের কাছ থেকে এ সব সংগ্রহ করেছি। এভাবে প্রতারনার মাধ্যমে নিজেকে প্রভাবশালী এবং অনেক যোগ্যতার প্রমান দিয়ে এলাকার হিরো হয়ে ওঠে। এবার এলাকার সাধারন মানুষের কাছে অনেক টাকার মালিক এবং নামিদামী মানুষ হিসাবে ব্যাপক পরিচিতি লাভ করে। এই ভাল মানুষের পরিচয় অর্জন করে শুরু করে গ্রহন করে মহা প্রতারনার পরিকল্পনা। পরিস্থিতি এমন হয় যে, এই অাবু সাইদ ওরফে শহিদুল যাকে যা বলে সে তার কথাকে পীরের মত অন্ধভাবে বিশ্বাস করতে থাকে। এই প্রতারক প্রতারনার পরিকল্পনার অংশ হিসাবে অান্ধারিয়ার মোহাঃ রেজওয়ান হাজারী পিতা মৃত ইসমাইল হাজারী এবং অানিছ পিতা মৃত অাঃ জলিল সরদারের সহযোগিতায় কম সময়ে বেশি লাভ প্রদানের অাশ্বাস প্রদান করে মহিলাসহ কিছু লোকের কাছ থেকে নগদ টাকা স্বর্ন অলংকার নেওয়া শুরু করে। অনেককে নির্দৃষ্ট সময়ের পূর্বেই তার ধার দেওয়া অাসল টাকাসহ প্রায় দ্বিগুন টাকা ফেরত দেয়। এতে অাবু সাইদ ওরফে শহিদুল অারো জনপ্রিয় ওঠে। অত্র মাদরাসার বাৎসরিক মাহহফিল-২০১৮ এর পর তার শুনাম মোংলা উপজেলার বিভিন্ন গ্রামে ছড়িয়ে পড়ে। এবার মাদরাসার শিক্ষক হিসাবে পরিচিতি পেয়ে মোংলা উপজেলার বিভিন্ন গ্রামের কিছু কিছু লোকের সাথে ভাল সম্পর্ক গড়ে তুলে নিজের প্রয়োজন খাড়া করে বিভিন্ন কৌশলে টাকা ধার নেওয়া শুরু করে। কেউকে ১৫ দিন, ২০ দিন, ৩০ দিন পরে দ্বিগুন লাভ দেওয়ার কথা বলে লক্ষ লক্ষ টাকা ধার নেয় অাবার সময় মত দু এক জনের টাকা ফেরত দেয়। এভাবে প্রতারনার মাধ্যমে অায়টা বাড়তে থাকে। অন্যের দোকান, জায়গা নিজের বলে বিক্রির কথা বলে বায়না গ্রহনের মাধ্যমে, হজ্জে পাঠানোর কথা বলে প্রতারনার মাধ্যমে প্রায় কোটি টাকা অাত্মসাত করে। কিন্তু ভূক্তভুগীরা তখন কিছু বুঝতে পারেনি যে তারা প্রতারক অাবু সাইদ ওরফে শহিদুলেরর জালে অাটকে পড়েছে। তিন মাস পূর্বে মোংলা বাস ষ্টান্ডে একটি হোটেল ভাড়া নিয়ে হোটেল ব্যবসা শুরু করে। মোংলা শহর কেন্দ্রীক থাকা হোটেলের বাজার সংক্রান্ত কাজের সুযোগে মোংলার অনেক ব্যবসায়ীদের সাথে পরিচিত হয়। এই হোটেলকে পুঁজি করে মোংলার কিছু ব্যবসায়ী, শিক্ষকের কাছ থেকেও টাকা ধার নিতে শুরু করে। তবে শহরের দু একজন অাবু সাইদকে সন্দেহ শুরু করে টাকা ফেরত দিতে তাগাদা দিতে থাকে। চতুর প্রতারক অাবু সাইদ বিষয়টা বুঝতে পেরে তার একান্ত সহযোগী অান্ধারিয়ার রেজোয়ান ও অানিচকে হোটেলের দায়িত্ব দিয়ে গা ঢাকা দিয়েছে। তার পলায়নের খবর মুহুর্তে সমস্ত মোংলায় ছড়িয়ে পড়ে। শুরু হয় ভূক্তভোগীদের অাহাজারী। হুমড়ি খেয়ে পাওনাদাররা তার ভাড়ার হোটেলের সামনে জড়ো হতে থাকে। কিন্তু প্রতারক চক্রের সহযোগী রেজোয়ান কৌশলে তাদেরকে বোঝাতে থাকে অামি অাপনাদের মত একজন। রোজোয়ানের দাবী সে ৩ লক্ষ্য ৭৫ হাজার টাকা প্রতারনার শিকার। খোজ নিয়ে জানা যায় রোজোয়ানের কোন টাকা খোয়া যায়নি। কারন রোজোয়ানের এত টাকা দেওয়ার কোন ক্ষমতা নাই। অভাবের কারনে বউ ছেলেমেয়ে শশুরবাড়ী বেশ কিছু দিন। স্ত্রীর অসুস্থতায় ৫০০/৭০০ টাকাও তাকে ধার করতে হয়। রোজোয়ানের বিরুদ্ধে মসজিদের ৫০ হাজার টাকা অাত্মসাত এবং তা এলাকার মানুষের চাপে পরিশোধের সত্য অভিযোগও শুনা যায়। বর্তমানে রোজোয়ান, অানিচ প্রতারক অাবু সাইদ ওরফে শহিদুলের ভাড়া হোটেলটি প্রকৃত মালিককে হুমকি ভয় ভীতির মাধ্যমে দুরে রেখে হোটেলটি কৌশলে দখল করে ব্যবসা করছে।এলাকার লোকেরা ধারনা করছে রোজোয়ার অানিচ এরা দু জন প্রতারকের সহযোগি এবং তার ইশারায় হোটেলটি পরিচালনা করছে।
অবৈধ দখলদার রোজোয়ান ও অানিচের সাথে প্রতারকের নিয়মিত যোগাযোগ রয়েছে। এই দু জনের মাধ্যমে প্রতারক অাবু সাইদ ওরফে শহিদুলকে ধরা যাবে বলে এলাকাবাসীর বিশ্বাস।









