, , ,

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • পুরুষদের জামার বোতাম ডান দিকে আর মহিলাদের বাম দিকে কেন?




পুরুষদের জামার বোতাম ডান দিকে আর মহিলাদের বাম দিকে কেন?

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জুলাই ২২ ২০১৮, ০৭:২১ | 1157 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নয়া আলো ডেস্কঃ- আসুন জেনে নেওয়া যাক এ সম্পর্কে বেশ কয়েকটি মতামত। একদল ইতিহাসবিদদের মতে, জামায় বোতামের চল শুরু হয় সিন্ধু সভ্যতায়। ঝিনুকের খোল দিয়ে বোতাম বানানো হত সে সময়।

 

এর পর ১৩ শতকে জার্মানিতে ছিদ্রযুক্ত বোতামের ব্যবহার শুরু হয়। এ তো গেল ইতিহাসের কথা। কিন্তু শার্ট পরার সময় কখনও খেয়াল করেছেন কি শার্টের বোতাম পুরুষদের ডান দিকে এবং মহিলাদের বাঁ দিকে থাকে! যদি লক্ষ্য করে থাকেন, তাহলে কখনও কি মনে হয়েছে এমনটা হওয়ার কারণ কী? আসুন জেনে নেওয়া যাক এ সম্পর্কে বেশ কয়েকটি মতামত।

 

• ১৩ শতকের মাঝামাঝি থেকে বোতাম-যুক্ত জামার চল শুরু হয়। সে সময় সাধারণত ধনী ব্যক্তিদের জামাতেই বোতাম থাকত। পুরুষরা নিজেরাই জামা পরতেন। তাই শার্টের বোতাম ডান দিকে লাগানো থাকত। কিন্তু ধনী মহিলাদের জামা কাপড় পরানোর জন্য আলাদা দাসী নিযুক্ত করা হত। দাসীদের জামা পরানোর সুবিধার কথা ভেবেই নাকি মহিলাদের জামার বোতাম বাঁ দিকে লাগানো শুরু হয় বলে দাবি একদল বিশেষজ্ঞদের।

 

• একদল ইতিহাসবিদদের মতে, নেপোলিয়ন বোনাপার্টের নির্দেশেই এমন ব্যবস্থার চালু হয়। কারণ, নেপোলিয়ন তাঁর একটি হাত সব সময় শার্টের মধ্যে বুকের কাছে ঢুকিয়ে রাখতেন। মহিলারা নাকি তাঁর এই অভ্যাসটিকে নিয়ে ব্যঙ্গ করতেন। তাই এই সব ব্যঙ্গ-বিদ্রুপ বন্ধ করার জন্য নেপোলিয়ন নাকি নির্দেশ দিয়েছিলেন মহিলাদের শার্টের বোতাম উল্টোদিকে অর্থাৎ বাঁ দিকে লাগানোর জন্য।

 

• এমনও শোনা যায়, বেশিরভাগ মানুষই ডানহাতি। অর্থাৎ, ডান হাতেই বেশি কাজ করতে অভ্যস্ত। গোটা বিশ্বেই বোতাম লাগানো জামা পুরুষরাই বেশি পরেন। তাই ডান হাতে তাঁদের পোশাক খুলতে সুবিধা হত। এ দিকে শিশুদের স্তন্যপান করানোর সময় মহিলারা বেশিরভাগ ক্ষেত্রে তাঁদের ডান হাত মুক্ত রাখেন। তাই বাঁ দিকে বোতাম থাকলে মহিলাদের সুবিধা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET