১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




বন্দর বাসষ্ট্যান্ড চৌরাস্তায় মরনফাঁদ যান চলাচলে মারাত্নক ঝুঁকি

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : জুলাই ২৩ ২০১৮, ১৮:৩০ | 1169 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের বন্দর বাসষ্ট্যান্ড সড়কের চৌরাস্তার উত্তর অংশে গর্ত সৃষ্টি
হয়ে যেন মৃত্যুফাঁদে পরিণত হয়ে উঠেছে। ভয়ংকর খানা-খন্দকের কারণে সড়কটি
দিয়ে হাল্কা-ভারী যে কোন যানবাহন চলাচল করা দায় হয়ে পড়েছে। দিনের আলোতে
যানবাহন চলাচলে ভোগান্তিতো আছেই সূর্য্য ডুবলেই সড়কটিতে শুরু দুর্ঘটনার
পালা। প্রতিদিন অগণিত পরিবহণ এই গর্তে পড়ে যান মালের অপূরণীয় ক্ষতিসাধণ
হচ্ছে। বসুন্ধরা গ্রুপের সিমেন্ট নিতে আসা জনৈক ট্রাক চালক আবেদ আলী
জানান,রাস্তাটি অনেক দিন ধরেই ভগ্নদশায় পড়ে আছে। রাতের বেলা এই রাস্তা
দিয়ে চলাচল করা খুবই কষ্টসাধ্য ব্যাপার। একেতো ভাঙ্গা রাস্তার কারণে গাড়ি
একে-বেঁকে চললে কেবিনে বসে থাকাবস্থায় আঘাত পেতে হয় তার উপরে জীবন বাজী
রেখে ভাঙ্গা রাস্তাটি অতিক্রম করতে হয়। ভয়ও হয় কখন না জানি আবার রাস্তা
ধ্বসে ট্রাক উল্টে গিয়ে নিঃশে^স হতে হয়। বন্দর কোর্টপাড়া এলাকার
বাসিন্দা আবুল হোসেন জানান,এই রাস্তা দিয়ে প্রতিদিন ছোট-বড় হাজার হাজার
গাড়ী চলাচল করে। মন্ত্রী-এমপি বন্দর উপজেলা চেয়ারম্যান,নির্বাহী
অফিসার,কাউন্সিলর ও রাজনীতিবিদররাও আনাগোনা করে থাকেন অথচ রাস্তাটি
সংস্কারের ব্যাপারে কারো কোন মাথা ব্যাথা নেই। কিছুদিন আগে ত্রিবেনী
ব্রীজটিরও খুব খারাপ অবস্থা ছিল বসুন্ধরা গ্রুপ নিজ উদ্যোগে তা সংস্কার
করে দেয় কিন্তু বন্দর বাসস্ট্যান্ড চৌরাস্তার গর্তটি সংস্কারে কেউ কোন
গুরুত্ব দিচ্ছেনা। যে কোন মুহুর্তে এই গর্তে আটকে গিয়ে মানুষও মারা যেতে
পারে। যেই মুহুর্তে বর্তমান সরকার দেশের যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব
সৃষ্টি করেছে সেই মুহুর্তে সামান্য রাস্তা সংস্কারের অভাবে মানুষের
জীবনের নিরাপত্তা নিয়ে সংশয় সৃষ্টির বিষয়টি সত্যিকার অর্থেই বেমানান।
এলাকাবাসী ও সর্বস্তরের জন সাধারণ উক্ত ব্যাস্ততম ও গুরুত্¦পূর্ণ
রাস্তাটি সংষ্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা
করছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET