মুহাম্মদ শাহ আমান চৌধুরী
স্বাধীনতা তুমি
ভোরের পাখির মিষ্টি মধুর গান
স্বাধীনতা তুমি
ফেব্রুয়ারির প্রভাতফেরীর গান।
স্বাধীনতা তুমি
বায়ান্নরে শহীদ ছেলের দান
স্বাধীনতা তুমি
ত্রিশ লক্ষ মহান শহীদের প্রাণ।
স্বাধীনতা তুমি
বঙ্গবন্ধুর রেসকোর্সের ভাষণ
স্বাধীনতা তুমি
শহীদ জিয়ার সোনার বাংলার স্বপন।
স্বাধীনতা তুমি
রক্তে কেনা লাল সবুজের পতাকা
স্বাধীনতা তুমি
কোটি হ্নদয়ের মন্দিরেতে আকাঁ।
কবিতা প্রেরক:
মোহাম্মদ শাহ আমান চৌধুরী
গ্রাম দক্ষিণ কেশুয়া
,৩ নংওয়ার্ড তুলাতুলী,
১নং চরতী ইউনিয়ন,সাতকানিয়া চট্টগ্রাম।
Please follow and like us:







