oআশুলিয়া থেকে আবুল কাশেম :— ঢাকার নিকটবর্তী আশুলিয়ায় সাভার উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচনী গণসংযোগ আজ ২৫ই অক্টোবর রোজ বৃহস্পতিবার দুপুর প্রায় ১২টায় আশুলিয়ার ডেন্ডাবর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানটি সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাননীয় সংসদ সদস্য, মন্ত্রী সড়ক ও সেতু মন্ত্রাণালয় ও বাংলাদেশ আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়া আরো উপস্থিত ছিলেন, ঢাকা-১৯ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ¦ ডাঃ এনামুর রহমান, ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ ফিরোজ কবির, সাভার উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলী হায়দার, সাভার উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ শহিদ ভূঁইয়া, সাভার উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও স্বনির্ভর ধামসোনা ইউনিয়নের সফল চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম, সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেওয়ান মোঃ মেহেদী মাসুদ মঞ্জু, কেরানীগঞ্জ উপজেলা পরিষেদের চেয়ারম্যান মোঃ শাহিন।
এসময় প্রধান অতিথি মাননীয় মন্ত্রী সড়ক ও সেতু মন্ত্রাণালয় ও বাংলাদেশ আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের (এমপি) বলেন, নারীরা আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারী ভোটার এবং তরুণ ভোটারা আওয়ামীলীগের বিজয়ের প্রধান হাতিয়ার। সাভারের জাতীয় স্মৃতিসৌধ হওয়ায় সাভারের জনগণের যে সম্মান হয়েছে তা জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়েগেছে। জাতীর জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা হিসেবে তিনি বলেন, বর্তমান বিধবাভাতা, মুক্তিযোদ্ধাভাতা, প্রতিবন্ধীভাতা, বছরের প্রথম দিনে বিনামুল্যে বই, মায়েদের কাছে উপবৃত্তির টাকা পৌছিয়ে দিয়েছেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, নমিনেশ চাওয়াটা গণতান্ত্রিক অধিকার কিন্তু নমিনেশ না পাইলে যদি কেউ বিদ্রোহ করে তাহলে খবর আছে। ইউনিয়ন পরিষদে, পৌরসভায় ও উপজেলায় ক্ষমা হলেও এবার কিন্তু বিদ্রোহ করলে বঙ্গবন্ধুর কন্যা কাওকে রেহায় দেবেন না। সবাইকে এক থাকতে হবে। সব শয়তান, সন্ত্রাসী, খুনি একত্র হয়েছে এদেরকে মোকাবেলা করতে হলে আমাদের এক হতে হবে।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ঢাকা জেলা যুবলীগের সাধারন সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান, আশুলিয়া থানা যুবলীগের আহবায়ক মো: কবির হোসেন সরকার ও যুগ্ম-আহবায়ক এবং ধামসোনা ইউনিয়নের ৭নং ওয়াডের মেম্বার মোঃ মঈনুল ইসলাম ভূঁইয়া, আশুলিয়া থানা সেচ্ছাসেবক লীগের সভাপতি ও আশুলিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো: শহীদুল্লাহ মুন্সী ও ধামসোনা ইউনিয়ন যুবলীগের সভাপতি মো: শামীম মন্ডলসহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মীবৃন্দ।









