, , ,

শিরোনামঃ-




বেনাপোল সীমান্তে বারোপোতা থেকে স্বর্ণ বার সহ আটক

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : অক্টোবর ২৬ ২০১৮, ১০:১৬ | 872 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মোঃসোহাগ হোসেন বেনাপোল (যশোর) থেকেঃ- যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৪০পিচ স্বর্ণের বার সহ সজিব রহমান (২০) নামে এক পাচারকারীকে আটক করেছে ৪৯বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)সদস্যরা।শুক্রবার সকালে বেনাপোলে বারোপোতা বাজার থেকে তাকে আটক করে বিজিবি।আটক সজিব  বাগঁআচড়া সাত মাইল মাঠ পাড়া  গ্রামের রেজাউল ইসলামের ছেলে।
বিজিবি জানায়,গোপন খবর আসে একটি স্বর্নের চালান বেনাপোল সীমান্ত পথে ভারতে পাচার হয়ে যাচ্ছে। এমন সংবাদে  ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নে বেনাপোল  ক্যাম্পের বিজিবির একটি টহল দল বেনাপোলের বারোপোতা বাজারের পাকা রাস্তায় অভিযান চালিয়ে সজিব কে আটক করে।পরে তার শরীর তল্লাশী করে ৪০ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়,যার ওজন ৫কেজি। যার বাজার মূল্য ২কোটি ৫০ লক্ষ টাকা।
৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আরিফুল হক আটকের বিষয়টি নিশ্চিত করে জানান,আটক সজিব এর বিরুদ্ধে স্বর্ণ পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দসহ স্বর্ণেরবার জমা দেওয়া হবে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET