ছাগলনাইয়া প্রতিনিধিঃ
ছাগলনাইয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সাব-অফিসার (ভারপ্রাপ্ত ইনর্চাজ) মোঃ শহিদুল ইসলামের বদলি জনিত কারনে বিদায় সংবর্ধনা প্রদান করে ছাগলনাইয়া ফায়ারসার্ভিস অফিসের সহকর্মীবৃন্দ। রোববার (৪ নভেম্বর) দুপুরে ছাগলনাইয়া ফায়ারসার্ভিস স্টেশনে এ সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্স’র উপ-সহকারী পরিচালক মোঃ তৌফিকুল ইসলাম।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সিনিয়র স্টেশন অফিসার মোঃ কবির হোসেন, স্টাফ অফিসার মোঃ জসীম উদ্দিন এবং ছাগলনাইয়া ফায়ারসার্ভিস স্টেশনের সকল কর্মকর্তাবৃন্দ।
শহিদুল ইসলাম পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলা ফায়ারসার্ভিস অফিসের স্টেশন অফিসার পদে পদোন্নতি পেয়ে ছাগলনাইয়া ত্যাগ করেন।
Please follow and like us:









