এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি:- দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ সভাপতি ও শহর আওয়ামী লীগের সভাপতি মো. আনোয়ারুল ইসলাম ১১ নভেম্বর রবিবার আনুমনিক ১.৩০ মিনিটে ভারতে দিল্লীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি মাতা, স্ত্রী, ১ পুত্র ও ১ কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে আ’লীগের নেতারা। তারা বলেন, আনোয়ারুল ইসলামের এই অকাল মুত্যতে দিনাজপুরবাসী হারালো একজন প্রকৃত রাজনীতিবীদকে। যা পুরন হবার নয়। তিনি সাহসের সাথে রাজনীতি করেছেন। দুঃখী, গরীব ও মেহনতী মানুষের সঙ্গী ছিলেন। তারা শোকাহত পরিবারদের এই শোক ধৈর্য্য ধারনের আহবান জানান।









