১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




বাবুপাড়ায় ড্রেনসহ রাস্তার দাবিতে মানববন্ধন মেয়র-এমপি’র হস্তক্ষেপ কামনা

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : নভেম্বর ১৪ ২০১৮, ২২:১১ | 961 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের বন্দরে ভয়ানক জলাবদ্ধতা থেকে মুক্তি ও পয় নিস্কাশনের জন্য
ড্রেন নির্মাণসহ চলাচলের রাস্তার দাবিতে মানববন্ধন করেছে অবহেলিত
বাবুপাড়া এলাকাবাসী। বুধবার বিকেলে বন্দর পুলিশ ফাঁড়ির সামনে উক্ত
মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শত শত নারী-পুরুষসহ আবাল বৃদ্ধ বণিতা
সকলেই স্বতঃস্ফুুর্তভাবে অংশ নেয়। মানববন্ধনপূর্বক এক সভায় বক্তারা
বলেন,জলাবদ্ধতার সমস্যাটি বাবুপাড়াবাসীর জন্য দীর্ঘ দিনের সমস্যা।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বন্দরের ওয়ার্ডগুলোতো উন্নয়নে একাকার হলেও
২২নং ওয়ার্ডের এই বাবুপাড়া এলাকাটি তা থেকে বঞ্চিত রয়েছে। বিষয়টি স্থানীয়
জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের জানা থাকলেও তারা এটিকে আমলে
নিচ্ছেনা যে কারণে এলাকাবাসীর অবধারিত সমস্যা রয়েছে গেছে। তারা আরো
বলেন,বছরের অধিকাংশ সময় আমরা জলাবদ্ধতায় ভুগছি। এমতবস্থায় বিএম স্কুল
এন্ড কলেজ এভাবে মামলাযুক্ত জায়গা দখল করে পানি নিষ্কাশনের ব্যবস্থা না
করে পুকুর ভরাট করলে এলাকার বাড়ি ঘর ডুবে যাওয়ার আশঙ্কা রয়েছে। স্কুল
উন্নয়নের স্বার্থে আমাদের কোন দাবি নাই শুধু ড্রেনসহ একটি রাস্তার
ব্যবস্থা করলে আমরা জলাবদ্ধতা থেকে মুক্তি পাবো এবং অবহেলিত বাবুপাড়া
একটু উন্নয়নের ছোঁয়া পাবে। আমরা এলাকাবাসী বিএম স্কুল এন্ড কলেজের
কমিটির কাছে একাধিক বার বিষয়টি উপস্থাপন করেছি কিন্তু কমিটির লোক আমাদের
কোন তোয়াক্কাই করছে না তাই আমরা মানববন্ধন করতে বাধ্য হলাম এবং আমাদের
দাবি মানা না হলে আগামীতে আরো বৃহৎ কর্মসূচি পালন করব। আমাদের প্রতি
নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভী ও নারায়ণগঞ্জ-৫
আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমানের দৃষ্টি আকর্ষন কামনা করছি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET