, , ,

শিরোনামঃ-




যশোরে প্রতিবন্ধী দোকানির হাত-পা বাঁধা লাশ উদ্ধার

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : নভেম্বর ১৬ ২০১৮, ১৮:৪৯ | 861 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোর প্রতিনিধি: যশোর শহরের জামরুলতলা এলাকায় হাত-পা বাঁধা অবস্থায় নামের এক প্রতিবন্ধী দোকানির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে দোকানের ভেতর থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। দোকান থেকে নগদ টাকা ও মালামাল নিয়ে গেছে দুর্বৃত্তরা।

নিহত কামাল হোসেন বাবু (৪২) যশোর সদরের তরফ নওয়াপাড়া এলাকার মৃত শাহাদত ফকিরের ছেলে।

নিহতের ভাই আব্দুর রহিম বলেন, ‘ভোরে ভাইয়ের হত্যা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে থানায় খবর পাঠাই। কামাল হোসেন বাবুর জন্ম থেকেই পা দুটি বাঁকা। তিনি জামরুলতলা স মিলের পাশে মুদি দোকানের পাশাপাশি চায়ের দোকান চালাতেন।’

তিনি আরো বলেন, ‘স্থানীয় কয়েকজন মিলে টাকা জমা করে নির্দিষ্ট একটি দিনে লটারির মাধ্যমে সেই টাকা একজনকে দেয়ার দায়িত্বে ছিলেন তিনি। বৃহস্পতিবার লটারির দিন থাকায় তার কাছে এক লাখ টাকার মতো ছিল।’

স্থানীয় তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সাহাবুল আলম স্টারমেইল টােয়েন্টিফোর ডটকমকে জানান, ‘পুলিশ এসে নিহতের লাশ দোকানের মেঝেতে পড়ে থাকতে দেখে। তার মুখ স্কচটেপ দিয়ে আটকানো ছিল। এছাড়া হাত-পা বাঁধা এবং গলায় স্যালাইনের পাইপ আটকানো ছিল।’

তিনি বলেন, ‘ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যার পর দোকানে থাকা নগদ টাকা ও মালামাল নিয়ে গেছে দুর্বৃত্তরা। দোকানের ক্যাশ ড্রয়ার ও মালামাল এলোমেলো অবস্থায় ছিল।’

মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET