১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • ছাগলনাইয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা




ছাগলনাইয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : নভেম্বর ১৭ ২০১৮, ২১:২০ | 992 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 

নজরুল ইসলাম চৌধুরীঃ 
ছাগলনাইয়ায় ঔষধ কোম্পানি এরিস্টোফার্মার রিপ্রেজেন্টেটিভ সফিকুল ইসলাম (২৪) নামক এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানাগেছে। সুত্র জানায়, ভাড়া বাসার সিলিং ফ্যানের রড়ের সাথে গলায় গামছা পেছিয়ে আত্মহত্যা করেছে সফিক।
এ বিষয়ে ছাগলনাইয়া থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা ছাগলনাইয়া থানার এসআই মোঃ মোতাহার হোসাইন জানান, শনিবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৬ টার পর ছাগলনাইয়া থানা পাড়াস্থ জাহেদা মঞ্জিলের নিচ তলা থেকে এরিস্টোফার্মার রিপ্রেজেন্টেটিভ সফিকুল ইসলামের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার আসরের নামাজের পর আত্মহত্যাকারী সফিকের ভগ্নীপতি আবদুল্লাহ থানায় খবর দিলে পুলিশ তাতক্ষনিক ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফেনী সদর হাসপাতালে প্রেরণ করে।
সফিক নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার এজলাসপুর এলাকার আবদুস সাত্তারের ছেলে। অবিবাহিত যুবক সফিকুল ইসলামের আত্মহত্যার কারন বলতে পারেনি কেউ। ঘটনার সত্যতা নিশ্চিত করেন ছাগলনাইয়া থানার ওসি তদন্ত সুদ্বীপ রায় পলাশ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET