১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • বাংলার অগ্রগতি
  • শেখ হাসিনা দেশের সকল মানুষের কথা ভাবেন: ছাগলনাইয়ার মহামায়া ইউনিয়ন গুচ্ছ গ্রাম নির্মাণ কাজের উদ্বোধনকালে জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান




শেখ হাসিনা দেশের সকল মানুষের কথা ভাবেন: ছাগলনাইয়ার মহামায়া ইউনিয়ন গুচ্ছ গ্রাম নির্মাণ কাজের উদ্বোধনকালে জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৬ ২০১৯, ২১:১৭ | 1375 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার


নজরুল ইসলাম চৌধুরীঃ
ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলাধীন ৫ নং মহামায়া ইউনিয়নে গুচ্ছ গ্রাম-২ পর্যায় (সিডিআরপি) প্রকল্পের অধীন গুচ্ছ গ্রাম নির্মাণ এবং ‘জমি আছে ঘর নাই’ প্রকল্পের শুভ উদ্বোধন করেন ফেনী জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) সকালে মহামায়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান বলেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনা জমি আছে কিন্তু ঘর নেই এমন অসহায় মানুষের দুঃখ অনুধাবন করে সারা দেশে এমন মানুষদের ঘর নির্মাণ করে দিচ্ছেন। তিনি দেশের সর্বস্তরের মানুষের কথা ভাবেন। শেখ হাসিনার মত এমন প্রধান মন্ত্রী পেয়ে আমরা ধন্য হয়েছি। যারা প্রধান মন্ত্রীর অনুদানে পেয়ে ঘর পাচ্ছেন আপনাদের উচিত তার জন্য দোয়া করা। জেলা প্রশাসক আরো বলেন, শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নে যেসব পদক্ষেপ নিয়েছেন অতীতে কোনো সরকার তা করতে পারেনি। তিনি নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মান করেছেন। কর্ণফুলী টার্নেল পয়েন্ট করেছেন। ১০ টাকা দরে চাউল দিয়েছেন। সমুদ্র জয় করেছেন। গ্রামীণ জনপথকে সংস্কার করে চলাচলের সুব্যবস্থা করেছেন। নারী ক্ষমতায়ন নিশ্চিত করেছেন। শিক্ষার্থীদের উপবৃত্তি দিয়ে পড়ালেখা করার সুযোগ করে দিয়েছেন। বিনামূল্যে বই বিতরণ করছেন। মুক্তিযোদ্ধাদের বর্তমানে ১২ হাজার টাকা ভাতা দিচ্ছেন। দিচ্ছেন বয়স্ক ভাতা, মাতৃত্বকালীন ভাতা, প্রতিবন্ধী ভাতা।  ডিসি ওয়াহিদুজজামান বলেন, সকলের উচিত শেখ হাসিনার উপকারের কথা স্মরণে রাখে কৃতজ্ঞতা স্বীকার করা।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদা ফাতেমা চৌধুরী বলেন, প্রধান মন্ত্রীর কার্যালয়ের বাস্তবায়নে ছাগলনাইয়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় আমরা ছাগলনাইয়া উপজেলায় এ প্রকল্পের অধীনে মোট ২’শ ২৭ টি পরিবরকে ঘর নির্মাণ করে দিচ্ছি। এর মধ্যে ৯৯ শতক জমির মধ্যে মহামায়া ইউনিয়ন গুচ্ছ গ্রামে ৩০ টি পরিবার থাকবে। তবে এ ঘর গুলো নির্মাণ শেষ হলে যাচাই বাচাই করে পাওয়ার যোগ্য যারা এমন পরিবারের মাঝে ঘর গুলো বরাদ্দ দেয়া হবে।
গুচ্ছ গ্রাম নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার শাহিদা ফাতেমা চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনীর জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান।  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আফতাবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এমএম মুর্শেদ পিপিএম, জেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল ওয়াজেদ, মহামায়া ইউপি চেয়ারম্যান গরিব শাহ হোসেন বাদশা চৌধুরী, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মোঃ জসিম উদ্দিন, ছাগলনাইয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শেখ কামাল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, সাংবাদিক কাজী নুরুল আলম নিলু, সাংবাদিক এনায়েত উল্যাহ সোহেল,  মহামায়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন মাস্টার সহ ইউপি সদস্যবৃন্দ ও সূধীজনরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান সহ অতিথিবৃন্দ মহামায়া ইউনিয়ন গুচ্ছ গ্রামের জন্য বরাদ্দকৃত জায়গায় গিয়ে তা পরিদর্শন করেন এবং নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন। পরে উপজেলার রাধানগর ইউনিয়ন পরিষদ এলাকার একটি ব্রীজের উদ্বোধন করেন অতিথিবৃন্দ। এসময় জেলা প্রশাসক, ইউএনও এবং অফিসার ইনচার্জ সহ উপস্থিত ছিলেন, রাধানগর ইউপি চেয়ারম্যান রবিউল হক চৌধুরী মাহবুব সহ স্থানীয় জনগণ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET