, , ,

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • আগৈলঝাড়ায় পুলিশের হাত থেকে পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ী জাকির গ্রেফতার




আগৈলঝাড়ায় পুলিশের হাত থেকে পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ী জাকির গ্রেফতার

এম এইচ শুভ, মুরাদনগর,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ২৬ ২০১৯, ১৭:২৭ | 830 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার


আগৈলঝাড়া প্রতিনিধিঃ

বরিশালের আগৈলঝাড়ায় পুলিশের হাত থেকে পালিয়ে যাওয়া জাকাত ফকিরের ভাই মাদক ব্যবসায়ি জাকির ফকিরকে গ্রেফতার করেছে পুলিশ। পালিয়ে যাবার চার দিন পর পুলিশী অভিযানে অবশেষে গ্রেফতার হয়েছে জাকির। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন জানান, ২১এপ্রিল দায়ের করা মাদক মামলায় পালিয়ে যাওয়া আসামী ফুল্লশ্রী গ্রামের মৃত রফিজ উদ্দিন ফকিরের ছেলে মাদক ব্যবসায়ি জাকির ফকিরকে বৃহস্পতিবার রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই দেলোয়ার হোসেন উপজেলার হ্যালিপ্যাড থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত জাকির গোয়েন্দা পুলিশের তালিকাভুক্ত আন্তঃজেলা মাদকের ডিলার, একাধিক মাদক মামলার আসামী জাকাত ফকিরের ভাই। জাকাতকে পুলিশ বিপুল পরিমান ইয়াবাসহ গত ২১এপ্রিল রাতে গ্রেফতার করে। ওই সময় জাকাতের সাথে থাকা তার ভাই জাকির পালিয়ে গিয়েছিল। ইয়াবাসহ জাকাত গ্রেফতারের ঘটনায় এসআই নাসির উদ্দিন বাদী হয়ে জাকাত ও তার ভাই মাদক ব্যবসায়ি জাকির ফকিরকে আসামী করে ওই রাতেই মামলা দায়ের করেছিলেন, যার নং-১৪(২১.৪.১৯)। অন্যদিকে জয়দেবপুর থানার জিআর ১৭/৯১(১৭) মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী চেগুটিয়া গ্রামের শহিদ তালুকদারের ছেলে জুনায়েত তালুকদারকে বৃহস্পতিবার রাতে এসআই জসীম উদ্দিন গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের শুক্রবার সকালে আদালতে প্রেরন করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET