, , ,

শিরোনামঃ-
  • হোম
  • রংপুর
  • রাধানগর ইউনিয়ন পরিষদের উম্মুক্ত বাজেট ঘোষনা




রাধানগর ইউনিয়ন পরিষদের উম্মুক্ত বাজেট ঘোষনা

মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

আপডেট টাইম : মে ২৬ ২০১৯, ১৬:৫৬ | 995 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের আটোয়ারীতে ৪নং রাধানগর ইউনিয়ন পরিষদে আগামী ২০১৯ – ২০২০ অর্থ বছরের উম্মুক্ত বাজেট আনুষ্ঠানিকভাবে ঘোষনা করা হয়েছে। আগামী অর্থ বছরে পরিষদ পরিচালনায় সম্ভাব্য আয় ধরা হয়েছে ১ কোটি ৬২ লক্ষ ৯ হাজার ৪শত ৫৩ টাকা। আর ব্যয় ধরা হয়েছে সমপরিমান অর্থ। তবে শিক্ষা ,স্বাস্থ্য , কৃষি ও সেচ ব্যবস্থা সহ আর্থ সামাজিক অবকাঠামো উন্নয়নে সবচেয়ে বেশী ব্যয় ধরা হয়েছে। ২৬ মে রোববার বিকেলে ইউনিয়ন পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে রাধানগর ইউনিয়ন পরিষদ পরিচালনায় এ বাজেট ঘোষনা করা হয়। আয়োজিত উম্মুক্ত বাজেট অনুষ্ঠানে
ইউপি চেয়ারম্যান মোঃ আবু জাহেদ সভাপতিত্ব করেন এবং পরিষদ পরিচালনায় তার কৃতিত্ব ও সফলতার কথা উল্লেখ করে স্বাগত বক্তব্য রাখেন। ২০১৯ – ২০২০ অর্থ বছরের বাজেট পাঠ করে শুনান ইউপি সচিব মোঃ মখলেছুর রহমান। ইউপি উম্মুক্ত বাজেট
ঘোষনা অনুষ্ঠানে জন প্রতিনিধি,শিক্ষক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইউপি চেয়ারম্যান মোঃ আবু জাহেদ বলেন, রাজস্ব ও উন্নয়ন খাতের সমন্বয়ে এ বাজেট বাস্তবায়ন করা হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET