, , ,

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • দেবিদ্বারে মাদকবিরোধী যুব সংগঠনের ইফতার মাহফিল অনুষ্টিত




দেবিদ্বারে মাদকবিরোধী যুব সংগঠনের ইফতার মাহফিল অনুষ্টিত

এম এইচ শুভ, মুরাদনগর,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ৩০ ২০১৯, ২২:৪১ | 1283 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রায়হান খান, দেবিদ্বার(কুমিল্লা) প্রতিনিধি।।


কুমিল্লার দেবিদ্বারে দক্ষিন ভিংলাবাড়ী সোনার বাংলা মাদকবিরোধী যুব সংগঠনের ইফতার ও দোয়া মাহফিল বুধবার অনুষ্টিত হয়েছে। হাজী মো. জাহাঙ্গীর আলম মনিরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র সংগঠনের প্রধান উপদেষ্টা এবং দৈনিক যুগান্তরের কুমিল্লা ব্যুরো সাংবাদিক আবুল খায়ের, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা এবং দেবিদ্বার উপজেলা যুবলীগ নেতা ওমর ফারুক সরকার। মাদকবিরোধী সংগঠনের সাধারণ সম্পাদক মো. সেলিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি জামির হোসেন, সহ-সভাপতি বরকত উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন সরকার, অর্থ সম্পাদক জুমান আহম্মেদ, ক্রীড়া সম্পাদক সাইমন সরকার, এ সময় বক্তারা বলেন, পুলিশ চাইলে একা দেশকে শতভাগ মাদকমুক্ত করতে পারবেন না। প্রতিটি সমাজের মানুষ এবং স্বেচ্ছাসেী সংগঠনগুলো যখন মাদকের বিরুদ্ধে পুলিশকে সহযোগীতা করবে তখনই দেশ শতভাগ মাদকমুক্ত হবে। তাই মাদক এবং বাল্যবিবাহ প্রতিরোধে পুলিশকে সহযোগীতা করতে হবে। মাদকের ভয়াবহ ছোবল হতে দেশকে রক্ষার জন্য সামাজিক আন্দোলনের বিকল্প নেই। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, সাংবাদিক এম এইচ শুভ, হাজী মো. কামাল উদ্দিন,মো. হোসেন ইব্রাহীম মিয়া, কুদ্দুস সরকার, আব্দুল আলীম সরকার, মো. হোসেন সরকার, তোফাজ্জল সরকার, সোহেল সরকার, কবির হোসেন , নেজামুল রফিক, কামরুল ইসলাম প্রমুখ। পরে বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলমানদের শান্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET