মোঃ ফিরোজ খান
নারী জাতি সুখের বাতি
নারী হয় মা,বোন ও সাথী,
বিরঙ্গণা হয়েছে সখিনা
নারীরা দেয় সুখের মোহনা।
–
ছলনাময়ী হয় নারী
ভালোবাসার ছলে,
সুখ খোঁজে থাকে নারী
স্বামীদের পায়ের তলে।
–
বাসে,অফিসে হয় নির্যাতন
পুরুষ নামের কাপুরুষের হাতে,
লোভ লালসায় মেতে ওঠে
নারীরা থাকলে সঙ্গী সাথে।
–
বুঝতে চায়না নারীরা মা
দশ মাস দশ দিন রেখেছে গর্ভে,
হাজার পুরুষদের দিয়েছেন জন্ম
একজন নারী তার ঘরেতে।
–
কোনো নারী নয়তো নারী
ভাবে অনেক লোকে,
নারী মোদের মা জননী
ভুবন জুড়ে থাকে।
–
সন্মান করবো সকল নারীদের
লোভ করবোনা কখনও তাদের,
নারীদের জন্য জন্ম পুরুষদের
দেখেছি ভুবন পেয়ে নারীদের।
Please follow and like us:








