২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • রংপুর
  • আটোয়ারীতে গাঁজা ব্যবসায়ী পুলিশের হাতে আটক




আটোয়ারীতে গাঁজা ব্যবসায়ী পুলিশের হাতে আটক

মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

আপডেট টাইম : জুলাই ১৩ ২০১৯, ১৫:৪৬ | 1201 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের আটোয়ারী থানা পুলিশের হাতে এক গাঁজা ব্যবসায়ী আটক হওয়ার খবর পাওয়া গেছে। জানাগেছে, ১২ জুলাই শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এস.আই শাহীনুর ইসলাম সিদ্দিকীর নেতৃত্বে পুলিশের একটি চৌকশ দল অভিযান চালিয়ে উপজেলার ছোটদাপ এলাকা হতে আড়াই শ গ্রাম গাঁজা সহ এক যুবককে আটক করতে সক্ষম হয়। আটককৃত যুবক উপজেলার ছোটদাপ গ্রামের মৃত আসিরউদ্দীনের পুত্র মোঃ রুহুল আমিন(৩৭)। গাঁজা ব্যবসায়ী আটকের বিষয়টি নিশ্চিত করে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক বলেন, আটককৃত রুহুল আমিন দীর্ঘদিন হতে গাঁজা বিক্রি সহ সেবন করার তথ্য পুলিশের কাছে ছিল । পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়েছে। আটককৃত রুহুল আমিনকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে। মামলা নং-০৬ ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET