, , ,

শিরোনামঃ-




আ.লীগের মনোনয়ন ফরম নিলেন মাশরাফি

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : নভেম্বর ১১ ২০১৮, ১৮:২৭ | 830 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

অনলাইন ডেস্কঃ- আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন দেশ সেরা ক্রিকেট অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তাকে মনোনয়ন ফরম তুলে দেন অওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ রোববার দুপুর পৌনে ২টার দিকে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে নড়াইল-২ সংসদীয় আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহের পর তার কার্যাদি সম্পন্ন করে মাশরাফি পূনরায় তা তুলে দেন দলের সাধারণ সম্পাদকের হাতে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, দীপু মনি খালিদ মাহমুদ চৌধুরী।

মনোনয়ন কেনার আগে মাশরাফি বিন মর্তুজা সকাল ১১টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। সেখানে প্রধানমন্ত্রীকে পায়ে ছুঁয়ে সালাম করে দোয়া চেয়ে নিন তিনি। এসময় তার সঙ্গে গণভবনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সদস্য নাজিম আহমেদ ও নাটোর সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল ও প্রমুখ।

এদিন সকালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্রিকেট তারকা মাশরাফি বিন মর্তুজার প্রার্থী হওয়ার বিষয়টা দীর্ঘ দিন ধরেই ভাবা হচ্ছে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সাকিবকে খেলতে বলা হয়েছে মাশরাফিকে কেন নয় সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘মাশরাফি সাকিব দুজনেই আমার সঙ্গে কথা বলেছে। আমি তাদেরকে টাইম দিয়েছিলাম। কিন্তু সাকিব গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। তখন প্রধানমন্ত্রী বলেছেন দেশের স্বার্থে খেলে যেতে। আর মাশরাফির বিষয়টা দীর্ঘদিন ধরে ভাবা হচ্ছে। সে নিজেও এলাকায় কাজ করে যাচ্ছে আর সাকিবের বিষয়টা আওয়ামী লীগ সভাপতি বলেছেন দেশের স্বার্থে খেলা চালিয়ে যেতে।

দুপুর ১২টায় আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জন্য সাকিব আল হাসানকে খেলা চালিয়ে যেতে বলেছেন বলেও জানান তিনি।

এর আগে গতকাল শনিবার দুপুরে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আবু নাসের টিপু জানান, মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসান দুজনেই আওয়ামী লীগের সম্পাদক ওবায়দুল কাদেরকে সকালে ফোন করেছেন। ফোনে তারা নিশ্চিত করেছেন, রোববার বেলা ১১টায় তারা নিজ নিজ আসনের জন্য মনোনয়নপত্র কিনবেন।

যদিও রাতে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসেন সাকিব আল হাসান। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক কর্মকর্তা জানান, বিশ্বসেরা এই অলরাউন্ডারকে নিজের খেলা চালিয়ে যেতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাকিব গতকাল গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। এ সময় প্রধানমন্ত্রী তাকে বলেন, ‘সামনে বিশ্বকাপ আছে। তুমি খেলা চালিয়ে যাও।’

প্রধানমন্ত্রীর এই নির্দেশের পর মনোনয়নপত্র না কেনার সিদ্ধান্ত নেন সাকিব। গতকাল রাতে গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমি সিদ্ধান্ত পরিবর্তন করেছি। নির্বাচন করব না।’ তবে আগে নির্বাচন করার কথা জানিয়ে এখন কেন সিদ্ধান্ত পরিবর্তন—এ বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করেননি সাকিব আল হাসান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET