, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • আগামী ২৫ নভেম্বর থেকে সুন্দরবনের দুবলার চরে শুরু হচ্ছে পূজা ও পুণ্যস্নান, হচ্ছেনা রাশমেলা কিংবা রাশউৎসব 




আগামী ২৫ নভেম্বর থেকে সুন্দরবনের দুবলার চরে শুরু হচ্ছে পূজা ও পুণ্যস্নান, হচ্ছেনা রাশমেলা কিংবা রাশউৎসব 

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ১৬ ২০২৩, ১৭:৫৬ | 1001 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ভগবান শ্রীকৃষ্ণের ব্রজলীলার অনুকরণে বৈষ্ণবীয়ভাব ধারায় অনুষ্ঠিত ধর্মীয় উৎসবের নাম রাশ উৎসব। শ্রীকৃষ্ণের রসপূর্ণ অর্থাৎ তাত্ত্বিক রসসমৃদ্ধ কথা বস্তুকে রাসযাত্রার মাধ্যমে জীবাত্মার থেকে পরমাত্মায় রূপান্তরিত করতে হিন্দু সম্প্রদায়ের লোকজন এ উৎসব পালন করে থাকে। তারই ধারাবাহিকতায় বঙ্গোপসাগরের চর আলোরকোল এলাকায় হিন্দু সম্প্রদায়ের লোকজন পূর্ণিমার জোয়ারে স্নান করে তাদের সব পাপ মোচন করে থাকে।
প্রায় শত বছর ধরে সুন্দরবনের দুবলার চরের আলোর কোল নামক স্থানে বঙ্গোপসাগরের কিনারায় রাস মেলা অনুষ্ঠিত হয়। প্রতি বছরের বাংলা কার্তিক মাসের শেষে বা অগ্রহায়ন মাসের প্রথম দিকে ভরা পূর্ণিমার সময় এখানে রাস মেলা অনুষ্ঠিত হয়।
আগামী ২৫ নভেম্বর থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী শত বছরের ঐতিহ্যবাহী রাস উৎসব। তবে জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে এবারও পুণ্যার্থী ছাড়া অন্যদের ওই সময় সুন্দরবনে ভ্রমণ বন্ধ থাকবে, উৎসবকে ঘিরে এবার হচ্ছে না রাসমেলা। ইতিমধ্যে ‘রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান উপলক্ষে প্রস্তুতিমূলক সভা শেষ করেছে বাগেরহাটের জেলা প্রশাসন।
এবারের রাস পূর্ণিমায় আগত পুণ্যার্থীদের সুন্দরবনে প্রবেশের সময় জাতীয় পরিচয়পত্র অথবা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নিকট হতে প্রাপ্ত নাগরিকত্বের সনদপত্রের মূলকপি সাথে রাখতে হবে। ট্রলারে কোনো প্লাস্টিকের খাবারের প্লেট বহন করা যাবে না। লঞ্চ, ট্রলার, নৌকায় এবং পুণ্যস্নানস্থলে মাইক বাজানো, পটকা, বাজি ফোটানোসহ কোনো প্রকার শব্দ দূষণ করা যাবে না। বিস্ফোরকদ্রব্য, আগ্নেয়াস্ত্র ব্যবহার ও বহন সম্পূর্ণ নিষিদ্ধ। কারো কাছে আগ্নেয়াস্ত্র, বিস্ফোরকদ্রব্য, হরিণ মারার ফাঁদ, দড়ি, গাছকাটা কুড়াল, করাত ইত্যাদি অবৈধ কিছু পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেলা প্রশাসক মোহম্মদ খালিদ হোসেন বলেন, সুন্দরবনের আলোর কোলের দুবলার চরে প্রবেশের জন্য সুন্দরবনের গুরুত্বপূর্ণ কয়েকটি রুট নির্ধারণ করা রয়েছে। করণাকালীন সময়ের পর বিধিনিষেধ কিছুটা শিথিল করা হলেও এবছর সুন্দরবনের সম্পদ রক্ষার্থে বঙ্গোপসাগর পাড় আলোর কোলে রাস পুর্ণিমায় পূজা অর্চনায় হিন্দু সম্প্রদায় ব্যাতিত মুসলিম কোন দর্শনার্থী প্রবেশ করতে পারবেনা। রাস উৎসবকে ঘিরে বনে চোরা হরিণ শিকারী, দুর্বৃত্ত ও অন্যান্যদের ঠেকাতে সর্বক্ষনিক বন বিভাগের কর্মকর্তা কর্মচারীদের নিৰ্দেশনা দেওয়া হয়েছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET