, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • আটোয়ারী উপজেলা পরিষদ কনফারেন্স রুমে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ




আটোয়ারী উপজেলা পরিষদ কনফারেন্স রুমে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ১৬ ২০২৩, ১৭:৫৮ | 888 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পানি সম্পদ মন্ত্রণালয়ের ৮০টি সমাপ্ত উন্নয়ন প্রকল্প ও পুনঃখননকৃত ৪৩০ টি ছোট নদী, খাল,জলাশয়ের শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৬ অক্টোবর) ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী এসব প্রকল্প উদ্বোধন করেন। এসময় প্রধানমন্ত্রী বলেন,জলাবদ্ধতা যেন সৃষ্টি না হয়,সেদিকে নজর রাখতে হবে। সব জায়গায় পানি সরে যাওয়ার জন্য জলধার রাখতে হবে। আমাদের দেশের নদী-নালাগুলো মানুষের জীবনের মতো। এগুলোর প্রবাহ ঠিক রাখতে হবে। মানুষের হার্ট বন্ধ হলে যেমন মরে যায়, নদী-নালার প্রবাহ বন্ধ হলে দেশটাই মরে যায়। জাতির পিতার পদাঙ্ক অনুসরন করে প্রত্যেক এলাকায় নদী,খাল,বিল,হাওরের পানি প্রবাহ ঠিক রাখতে পদক্ষেপ নিয়েছেন বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। নদীপথগুলোও সচল করার পদক্ষেপ নেওয়ার কথাও বলেন তিনি। একই সঙ্গে দেশের ৬৫ টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত “কমিউনিটি আই সেন্টার ” উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এসময় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মহিলা বিষয়ক দপ্তরের অধিনে প্রশিক্ষনার্থীবৃন্দ ও গণমাধ্যমকর্মীগণ ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET