, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • আটোয়ারীতে ফাঁস লাগিয়ে মাদ্রাসা ছাত্রীর আত্মহত্যা




আটোয়ারীতে ফাঁস লাগিয়ে মাদ্রাসা ছাত্রীর আত্মহত্যা

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৪ ২০২০, ১৪:৪৬ | 896 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পঞ্চগড়ের আটোয়ারীতে এক মাদ্রাসা ছাত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার তোড়িয়া ইউনিয়নের মধ্য কাটালী (মাটিয়াগজ) গ্রামে। প্রতিবেশীরা জানান, ওই গ্রামের মোঃ তাহেরুল ইসলামের কনিষ্ট কন্যা, পূর্ব দারখোর দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী মোছাঃ রুনা আক্তার (১৩) বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধায় লেখাপড়া সহ পারিবারিক কাজকর্মে তার মা’কে সহযোগিতা করা নিয়ে মা-মেয়ের মধ্যে তর্ক বিতর্ক হয়। মা বকুনি দিলে মেয়ে অভিমান করে বিছানায় শুয়ে পড়ে। পরে তাকে বিছানায় দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোজাখুজি শুরু করে। খোজাখুজির এক পর্যায়ে রাত প্রায় দশটার দিকে বাড়ির পাশের একটি আম গাছের ডালে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে থাকতে দেখে পরিবারের লোকজন চিল্লাহল্লা শুরু করে। প্রতিবেশীরা ছুটে এসে ফাঁসিতে ঝুলতে দেখে ইউপি চেয়ারম্যান হাসান হাবিব আল আজাদকে খবর দেয়। চেয়ারম্যান সাথে সাথে বারঘাটি পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দিলে রাতেই পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হরেন্দ্র নাথ রায় সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ইউপি চেয়ারম্যান সহ ঘটনাস্থলে হাজির হয় এবং ফাঁসিতে থাকা ঝুলন্ত লাশ মাটিতে নামায়। পরিবারের লোকজন জানান, মায়ের সাথে অভিমান করে রুনা ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। এব্যাপারে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) আটোয়ারী থানায় একটি ইউডি মামলা হয়েছে। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন মাদ্রাসা ছাত্রীর ফাঁসিতে আত্মহত্যা ও ইউডি মামলা রুজুর বিষয়টি নিশ্চিত করেছেন।#

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET