, , ,

শিরোনামঃ-




আমার ছড়ি সৌমেন দেবনাথ

খোরশেদ আলম চৌধুরী, স্পেশাল করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ১৬ ২০২০, ২০:১৩ | 1028 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আমার ছড়ি

সৌমেন দেবনাথ

আমার হাতে ছড়ি আছে

নাড়বো যেমনে ইচ্ছা,

মিথ্যাকে করবো খুব সত্য

সত্যকে তো কিচ্ছা।

জুজুর ভয় দেখিয়ে তোমায়

জানে আনবো পানি,

দৌঁড়ে তুমি কূল পাবে না

সে মন্ত্রও যে জানি।

জল ঘোলা করে যে আমি

খাওয়াবো তোমায় ঘোল,

আমার পিছে থাকবে লেগে

শুনতে আবোল-তাবোল।

যেমনে ইচ্ছা তেমনে আমি

দেবো বকা তোমায়,

তবু তুমি থাকবে নীরব

তৈল মারবে আমায়।

পাছে আমায় গালি

দেবে হাসবে সামনে এসে,

এটা ওটা দেবে খেতে

নিত্য ভালোবেসে।

আমার কাছে তুমি ধরা

যতই পা দুই চাটো,

কাজ তবু করে দেবো না

যত পারো হাটো।

এ করলে তা হয়ে যাবে

দেখাবো এমন ভয়,

মনে মনে গালি পাড়ো

মুখে দেখাও বিনয়।

আমার ছড়ি অনেক দামী

তেল দিয়ে নিই যত্ন,

এই ছড়ি তাই থাকলে হাতে

চাই না মণি-রত্ন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET