১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




উখিয়ার কুতুপালংয়ে অগ্নিকান্ডে মার্কেট পুড়ে ছাই

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : এপ্রিল ২৬ ২০২০, ১৭:৫৫ | 904 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি। 
কক্সবাজারের উখিয়ার কুতুপালং বাজারে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।রোববার (২৬ এপ্রিল) ভোর ৫ টার দিকে কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প সংলগ্ন ভুট্টো মার্কেটে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় মার্কেটের মুদির দোকান,চায়ের দোকানসহ অন্তত ২০/২২ টি দোকান পুড়ে আনুমানিক ১৫/২০লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে।
অগ্নিকান্ডের খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স টিম ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘচেষ্টার পর নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।স্থানীয় জনতাও আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসকে সহায়তা করেন। উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ইনচার্জ মোঃ ইমদাদুল বলেন, ‘ক্যাম্পের রোহিঙ্গারা যখন রমজানের সাহরীর জন্য ব্যস্ত ছিল, তখন অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
তিনি জানান, খবর পেয়ে ফায়ার স্টেশনের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডের সময় দোকানগুলো বন্ধ ছিল। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা জানার জন্য তদন্ত করা হচ্ছে। দোকানগুলোর মালিক রোহিঙ্গারা। তাৎক্ষনিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি।’অগ্নিকান্ডের সূত্রপাত এখনো জানা যায়নি।অগ্নিকান্ডের কারণে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানান।
কুতুপালং বাজার ব্যবসায়ীর সভাপতি হেলাল উদ্দিন জানান,অগ্নিকান্ডে প্রায় ২০/২২টির মতো দোকান পুড়ে যায়।তবে অগ্নিকান্ডের ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানান।তবে অগ্নিকান্ডে পুড়ে যাওয়া দোকানের মধ্যে,চায়ের দোকান,মুদির দোকানসহ বিভিন্ন দোকান ছিল,এতে ক্ষয়ক্ষতির পরিমাণ ২০/২৫ লক্ষ টাকা হতে পারে বলে ধারণা দেন এ প্রতিবেদককে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET