সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ব্রহ্মকপালিয়া মোড়ে শনিবার (১৫ আগষ্ট) বিকেলে বাসের ধাক্কায় মিনিট্রাকের হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মোহাম্মাদ নুরুন্নবী প্রধান বলেন, বিকাল তিনটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা শাহজাদপুর ট্রাভেলস পাবনা বগুড়া মহাসড়কের ব্রহ্মকপালিয়া মোড়ে পৌঁছালে বিপরীতমুখী একটি মিনি ট্রাকের সাথে সংঘর্ষ হয়।
Please follow and like us:









