, , ,

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • করোনা ভাইরাস প্রতিরোধে চৌদ্দগ্রামে ইউপি মেম্বার মাহফুজ মজুমদারের লিফলেট বিতরণ ও হাত ধোয়ার ব্যবস্থা




করোনা ভাইরাস প্রতিরোধে চৌদ্দগ্রামে ইউপি মেম্বার মাহফুজ মজুমদারের লিফলেট বিতরণ ও হাত ধোয়ার ব্যবস্থা

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ২৬ ২০২০, ২০:৪১ | 876 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সিরহাট ইউনিয়নের ২নং ওয়ার্ড মেম্বার মাহফুজ মজুমদারের উদ্যোগে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করা হয়েছে।

এরপর তিনি দেড়কোটা বাজারে সর্বস্তরের জনগণের হাত ধোয়ার জন্য হ্যান্ডওয়াশ, সাবান ও জীবানুনাশকসহ বেসিন বসিয়েছেন। বৃহস্পতিবার সকালে ২নং ওয়ার্ডে পৃথক অনুষ্ঠানে ইউপি মেম্বার মাহফুজ মজুমদার ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইমাম হোসেন, সাংবাদিক বেলাল হোসাইন, চৌদ্দগ্রাম মাধ্যমিক পাইলট বালিকা বিদ্যালয়ের শিক্ষক লোকমান হোসেন, দেশ সংবাদের রিপোর্টার রবি মজুমদার, ইউনিয়ন যুবলীগ নেতা আবুল কাশেম, গোমতি ডিজিটাল সাইনের অপারেটর লিটন হাজারী, পয়ান পাটোয়ারী, ফেলনার সোহেল, ইমরান, শাকিল হোসেন, আনোয়ার হোসেন প্রমুখ।

 

এছাড়াও ইউপি মেম্বার মাহফুজ মজুমদারের উদ্যোগে দেড়কোটা ও ফেলনার বিভিন্ন স্থানে করোনা বিষয়ে সচেতনতামূলক ফেস্টুন স্থাপন করা হয়েছে। এদিকে ইউপি মেম্বার মাহফুজ মজুমদারের এসব উদ্যোগকে স্বাগত জানিয়েছে ওয়ার্ডের এবং ইউনিয়নের সর্বস্তরের জনগণ। মুন্সিররহাটের অন্যান্য ওয়ার্ডের ইউপি মেম্বাররা এভাবে করোনা প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে ভূমিকা রাখলে অত্র ইউনিয়ন সম্পূর্ণ করোনা মুক্ত এবং পরিস্কার-পরিচ্ছন্ন ইউনিয়ন হিসেবে দৃষ্টান্ত স্থাপন করবে বলে জানান স্থানীয়রা।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET