, , ,

শিরোনামঃ-




কলাপাড়ার প্রথম এক নারী করোনা আক্রান্ত।

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : এপ্রিল ২৮ ২০২০, ১৪:২৯ | 821 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পটুুয়াখালীর কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়নে দুই সন্তানের জননী এক গৃহবধু (২৮)এর দেহে করোনা শণাক্ত হয়েছে। সোমবার রাতে এ খবর নিশ্চিত করেছে কলাপাড়া স্বাস্থ্য বিভাগ।সে বর্তমানে বরিশালে করোনা ইউনিটে ভর্তি রয়েছেন।এই প্রথম কোন করোনা রোগী কলাপাড়ায় শনাক্ত হলো।জানা গেছে  আক্রান্ত এই গৃহবধূ  রবিবার ঢাকা থেকে স্বামীর সঙ্গে কলাপাড়ায় আসছিলেন। বরিশালে আসার পরে জ্বরে আক্রান্ত হয়ে বরিশাল শেবাচিমে চিকিৎসা নিতে যান। এসময় চিকিৎসকরা উপসর্গ দেখে তাকে করোনা ইউনিটে ভর্তি করে নমুনা টেস্টে পাঠান।সোমবার রাতে তার টেস্ট রিপোর্ট পজিটিভ পাওয়া যায়। কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার নিশ্চিত করেছেন।আক্রান্ত গৃহবধূ বাড়ি চম্পাপুর ইউনিয়নের দেবপুর গ্রামে। এখন পর্যন্ত ওই গৃহবধূ ছাড়া কলাপাড়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি কেউই। তবে করোনা ভাইরাসে সন্দেহে মোট ৩৭ জনের রিপোর্ট নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১৯ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। বাকি রিপোর্ট নেগেটিভ আসার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন কলাপাড়া উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডা. চিন্ময় হাওলাদার ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET