, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • কাজিপুরে বানভাসিদের মাঝে ‘উত্তরবঙ্গ জনকল্যাণ সমিতি’র ত্রাণ বিতরণ




কাজিপুরে বানভাসিদের মাঝে ‘উত্তরবঙ্গ জনকল্যাণ সমিতি’র ত্রাণ বিতরণ

মোহাম্মদ আশরাফুুল, কাজীপুর,সিরাজগঞ্জ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ২৪ ২০২০, ২১:৩৮ | 837 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জের কাজিপুরে গণপূর্ত অধিদপ্তরের ‘উত্তরবঙ্গ জনকল্যাণ সমিতি’ বানভাসিদের মাঝে ত্রাণ বিতরণ করেছে। উপজেলার মাইজবাড়ী ও কাজিপুর সদর ইউনিয়নের দুইশ বানভাসি পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রি বিতরণ করা হয়।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে কাজিপুর ইকোপার্কে কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকীর সভাপতিত্বে এই ত্রাণ সামগ্রি বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রির মধ্যে ছিল, চাল, ডাল, চিড়া, গুড়, সয়াবিন তেল, আলু, লবণ ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট।
বিতরণকালে উপস্থিত ছিলেন, নদী গবেষণা ইনস্টিটিউট ফরিদপুরের সাবেক মহাপরিচালক ড. লুৎফর রহমান, গণপূর্ত অধিদপ্তরের সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী এবিএম হুমায়ুন কবির, সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার হাসানুর রেজা, এসডিই ইএম আইয়ুব আলী, কাজিপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একেএম শাহা আলম মোল্লা, মাইজবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শওকত হোসেন, কাজিপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিএম আতিকুর রহমান প্রমূখ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET