সিরাজগঞ্জের কাজিপুরে গণপূর্ত অধিদপ্তরের ‘উত্তরবঙ্গ জনকল্যাণ সমিতি’ বানভাসিদের মাঝে ত্রাণ বিতরণ করেছে। উপজেলার মাইজবাড়ী ও কাজিপুর সদর ইউনিয়নের দুইশ বানভাসি পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রি বিতরণ করা হয়।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে কাজিপুর ইকোপার্কে কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকীর সভাপতিত্বে এই ত্রাণ সামগ্রি বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রির মধ্যে ছিল, চাল, ডাল, চিড়া, গুড়, সয়াবিন তেল, আলু, লবণ ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট।
বিতরণকালে উপস্থিত ছিলেন, নদী গবেষণা ইনস্টিটিউট ফরিদপুরের সাবেক মহাপরিচালক ড. লুৎফর রহমান, গণপূর্ত অধিদপ্তরের সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী এবিএম হুমায়ুন কবির, সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার হাসানুর রেজা, এসডিই ইএম আইয়ুব আলী, কাজিপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একেএম শাহা আলম মোল্লা, মাইজবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শওকত হোসেন, কাজিপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিএম আতিকুর রহমান প্রমূখ।
Please follow and like us:









