সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার খাসরাজবাড়ি ইউনিয়নে করোনায় ঘরে থাকা দুইশ পরিবারের মাঝে খাদ্য সামগ্রি বিতরণ করা হয়েছে।
বিতরণ সামগ্রির মধ্যে ছিল, ১০ কেজি চাল এবং সাবেক সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়ের অর্থায়নে ১ কেজি চিনি ও দুই প্যাকেট সেমাই।
সোমবার (১১ মে) দুপুরে এ বিতরণ কাজের উদ্বোধন করেন, কাজিপুরের সাবেক সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয় ।
এসময় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, খাসরাজবাড়ি ইউনিয়ন আ.লীগের সাবেক সভাপতি ও বর্তমান চেয়ারম্যান জহুরুল ইসলাম, ট্যাগ অফিসার উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা আবু জোবায়ের, ইউনিয়ন আ.লীগের সভাপতি মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, ইউনিয়ন যুবলীগের সাধারণ সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক, ওয়ার্ড আ.লীগের সভাপতি আব্দুর রাজ্জাক, মহির হোসেন, সাধারণ সম্পাদক সবুর হোসেন, কোরবান আলী, উদ্যোক্তা কামরুজ্জামান প্রমূখ।
Please follow and like us:








