৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • করোনা-ভাইরাস
  • কুমিল্লায় সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক আলী আশরাফ এমপি ও ২ সাংবাদিকের মায়ের রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত




কুমিল্লায় সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক আলী আশরাফ এমপি ও ২ সাংবাদিকের মায়ের রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত

বিল্লাল হোসেন, দেবিদ্বার,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুলাই ১৪ ২০২১, ২২:২৬ | 960 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা, সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি, সাবেক ডেপুটি স্পিকার কুমিল্লার চান্দিনার সংসদ সদস্য অধ্যাপক আলী আশরাফ (৭৪) ও সাংবাদিক মোঃ সাইফ উদ্দিন রনী ও আশিকুর রহমান আশিকের মায়ের রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়েছে। এছাড়া সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দিন বাহার ও তাঁর পরিবার, সংরাইশ ও দেবীদ্বার শিশু পরিবারে যে সকল প্রবাসী ও দেশের শুভাকাঙ্খি সহযোগিতার হাত বাড়ান, তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
বুধবার সন্ধ্যায় সংরাইশ সরকারি শিশু পরিবারে দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন, শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক শরফুন্নাহার মনি, ব্যবস্থাপনা কমিটির সদস্য সাইফ উদ্দিন রনী, সাংবাদিক আশিকুর রহমান আশিকসহ শিশু পরিবারের শিক্ষক ও নিবাসীবৃন্দ।
উল্লেখ্য, বর্ষিয়ান আওয়ামীলীগ নেতা, সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি, সাবেক ডেপুটি স্পিকার কুমিল্লার চান্দিনার সংসদ সদস্য অধ্যাপক আলী আশরাফ (৭৪) জীবন মৃত্যুর সন্ধিক্ষনে আছেন। তিনি অসুস্থ অবস্থায় ঢাকার স্কয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষন (আইসিইউ)তে ভর্তি আছেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET