, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • কুষ্টিয়ায় অসুস্থ ছেলে দেখে বাড়ি ফেরার সময় সড়কে প্রাণ গেল নারীর!




কুষ্টিয়ায় অসুস্থ ছেলে দেখে বাড়ি ফেরার সময় সড়কে প্রাণ গেল নারীর!

অর্পণ মাহমুদ, জেলা করেসপন্ডেন্ট ,কুষ্টিয়া।

আপডেট টাইম : ডিসেম্বর ২৭ ২০১৯, ২২:৫৫ | 1001 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 কুষ্টিয়া  রাজবাড়ী মহাসড়কের নির্মাণাধীন কাজের মাটির স্তপ করে রাখার কারনে সেখানে প্রায়ই ঘটে চলেছে ছোট খাটো দুর্ঘটনা।  এবার ওই মমাটির স্তুপে দুর্ঘটনার শিকার হয়ে জীবন গেল মরিয়ম(৪৫) নামের এক নারীর । মরিয়ম কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের সাঁওতা গ্রামের আব্দুর রশিদের স্ত্রী।
দুর্ঘটনাটি বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে মহাসড়কস্থ দবির উদ্দিন মোল্লা রেলগেট টু মীর মশারফ হোসেন সেতুর মাঝামাঝি স্থানে ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মরিয়ম বৃহস্পতিবার রাতে সদর হাসপাতালে তার বোনের ছেলে অসুস্থ আলামিনকে দেখে স্বামী আব্দুর রশিদের মোটরসাইকেল করে বাড়ি ফেরার পথে নির্মাণাধীন মহাসড়কের পাশে রাখা মাটির স্তুপে পা বেঁধে মোটরসাইকেল থেকে পড়ে যায় এবং অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলে তার স্ত্রীর নির্মম মৃত্যু হয়।

ঘটনার সত্যতা স্বীকার করে হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ রেজাউল ইসলাম জানান, সদর হাসপাতালে রোগী দেখে বাড়ির ফেরার পথে মহাসড়কের পাশে রাখা মাটির স্তপে পা বেঁধে পড়ে গেলে তার মৃত্যু হয়।

জানা যায়, দুর্ঘটনাকবলিত স্থানে সড়ক নির্মাণের কাজ অনেক আগেই শেষ হয়েছে।কিন্তুু সড়ক নির্মাণের পর বৃষ্টিতে রাস্তার সাইড ভাঙন দেখা দেয়। ভাঙন ঠেকাতে মহাসড়কের পাশে বিভিন্ন স্থানে মাটির স্তুপ রেখেছে ঠিকাদারী প্রতিষ্ঠান। এতে মাঝে মাঝে ঘটছে দুর্ঘটনা ঘটে বলে জানান স্থানীয়রা।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET