৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • কুয়াকাটায় আবাসিক হোটেল থেকে এক তরুণীর লাশ উদ্ধার।




কুয়াকাটায় আবাসিক হোটেল থেকে এক তরুণীর লাশ উদ্ধার।

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : মার্চ ০৩ ২০২০, ১৯:১১ | 941 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পর্যটন কেন্দ্র কুয়াকাটায় একটি আবাসিক হোটেলের রুম থেকে রিসিতা নামের এক তরুণীর লাশ উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ। মঙ্গলবার সকালে আবাসিক হোটেল হলিডে ইনের ২০৮ নম্বর রুম থেকে ওই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। তবে তার স্বামী প‌রিচয় কারী আবদুর রাজ্জাক পলাতক রয়েছে।মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মাহবুবুর রহমান জানান, সকালে হোটেল হলিডে ইনের ২০৮ নম্বর রুম থেকে রিসিতা নামের এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধার করে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।তিনি আরও জানান,গত ২৯ ফেব্রুয়ারি স্বামী-স্ত্রী পরিচয়ে হলিডে ইনের নামক আবাসিক হোটেলের ২০৮ নম্বর কক্ষে ওঠেন ওই তরুণ-তরুণী। এসময় হোটেল রেজিস্ট্রারে তরুণের নাম রাজ্জাক (২৫) বাবা মোঃ হানিফ সরদার ও মা লায়লা বেগম, ডাকঘর ও থানা বুড়িহাট, জেলা কেশবপুর উল্লেখ থাকলে ও বাস্তবে এ ঠিকানারর অস্তিত্ব নেই।এছাড়া রাজ্জাকের সঙ্গী জিন্নাত নাম উল্লেখ থাকলে ও তার অন্য কোনো তথ্য রাখা হয়নি।নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, সোমবার দিবাগত রাতের যেকোনো সময় এ ঘটনাটি ঘটেছে। তবে এটি হত্যা না আত্মহত্যার ঘটনা এটি এখনি বলা যাচ্ছে না।এ ব্যাপারে দ্রুতই প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেয়া হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET