, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • কেশবপুর পৌরসভায় আইইউজিআইপি প্রকল্পের কাজের উদ্বোধন




কেশবপুর পৌরসভায় আইইউজিআইপি প্রকল্পের কাজের উদ্বোধন

এস আর সাঈদ কেশবপুুর,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৪ ২০২৪, ১৮:০৪ | 750 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোরের কেশবপুর পৌরসভায় আই.ইউ.জি.আই.পি প্রকল্পের কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে পৌরসভার টাইগার মোড়ে ওই প্রকল্পের কাজের উদ্বোধন করেন পৌর মেয়র রফিকুল ইসলাম। এডিবি’র অর্থায়নে প্রথম পর্যায়ে ১২ কোটি ৯৫ লাখ ৭ শত ৫২ টাকা ব্যায়ে নির্মিত হবে ৩টি আরসিসি ঢালাই রাস্তা (৪হাজার ৪শত ৪০ মিটার), ২টি আরসিসি ঢালাই ড্রেন (১হাজার ৬ শত ৭ মিটার) ও ১ শত ৬০ টি সড়ক বাতি। উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রকল্পের প্রকৌশলী সহিদুল্লাহ, পৌর নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসেন, প্যানেল মেয়র মনোয়ার হোসেন মিন্টু, পৌর কাউন্সিলর মশিয়ার রহমান, পৌর কাউন্সিলর আফজাল হোসেন বাবু, সংরক্ষিত মহিলা কাউন্সিলর আসমা খলিল, পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা বিএম মোফাজ্জেল হোসেন, পৌরসভার কর আদায়কারী পলাশ সিংহ, সহকারী কর আদায়কারী আবুল হোসেন প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET