এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে:- যশোরের কেশবপুরে পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগে সূত্রে জানাগেছে, কেশবপুর উপজেলা কাশিমপুর গ্রামের পানি উন্নয়ন বোর্ডের স্লুইজ গেটের উভায় পাশে পানি উন্নয়ন বোর্ডের কয়েক একর জমি রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের তদারকির অভাবে উক্ত জমি বে-দখল হয়ে যাচ্ছে। গত কয়েকদিন যাবৎ উপজেলার কাশিমপুর গ্রামের জিবন মাঝির ছেলে রনজিৎ মাঝি উক্ত পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে বাড়ি নির্মাণ করেছে। এলাকাবসি ক্ষোভ করে বলেন, পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে বাড়ি নির্মাণ করা হলেও পানি উন্নয়ন বোর্ডের জনৈক কর্মকর্তা অজ্ঞাত কারণে কোন পদক্ষে গ্রহণ করছে না। এব্যাপারে পনি উন্নয়ন বোর্ডের এস.ডি. সায়েদুর রহমান জানান, বিষয়টি ঐ এলাকার এক ব্যক্তি আমাকে জনিয়েছেন যা তদন্ত করা হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের জমি হলে দখলদারের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।









