, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • কেশবপুরে সাড়ে চার হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ




কেশবপুরে সাড়ে চার হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : অক্টোবর ২৬ ২০২৩, ১৬:৩৫ | 926 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোরের কেশবপুর উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অধিদপ্তরের বাস্তবায়নে ৪ হাজার ৫ শত ২৫ জন ক্ষুদ্র্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি অফিসের হলরুমে ২৬ অক্টোবর সকালে প্রোণোদনা কর্মসূচি ২০২৩-২৪ অর্থ বছরে রবি/২০২৩-২৪ মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, মসুর, শীতকালীন পেঁয়াজ ও মুগ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ওই বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মাহমুদা আক্তার। উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক ও কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ। এসময় ৪ হাজার কৃষকের মাঝে প্রতিজনকে ১ কেজি করে সরিষার বীজ, ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার, ১ শত ১০ কৃষকের মাঝে প্রতিজনকে ২ কেজি করে ভুট্টার বীজ, ২০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার, ১ শত ৫০ কৃষকের মাঝে প্রতিজনকে ২ কেজি করে মসুরের বীজ, ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার, ২০ জন কৃষকের মাঝে প্রতিজনকে ৫ কেজি করে মূগের বীজ, ১০ কেজি করে ডিএপি ও ৫ কেজি করে এমওপি সার, ৫০ জন কৃষকের মাঝে প্রতিজনকে ১ কেজি করে পেয়াজের বীজ, ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার এবং ১৫ জন কৃষকের মাঝে প্রতিজনকে ১ কেজি করে সূর্যমুখীর বীজ, ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়।
বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপ সহকারী কৃষি কর্মকর্তা অনাথ বন্ধু দাস।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET