, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • কেশবপুরের সাগরদাঁড়িতে ৯দিনব্যাপী মধুমেলার উদ্বোধন




কেশবপুরের সাগরদাঁড়িতে ৯দিনব্যাপী মধুমেলার উদ্বোধন

এস আর সাঈদ কেশবপুুর,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ২০ ২০২৪, ১৯:৪২ | 758 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কেশবপুরের সাগরদাঁড়িতে বাংলা সাহিত্যের অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক মহাকবি মাইকেল মধূসূদন দত্তের ২০০ তম জন্মবার্ষিকী উপলক্ষে মধুমেলা উদ্বোধন করা হয়েছে। ১৯ জানুয়ারি বিকালে প্রধান অতিথি হিসাবে বেলুন ও শান্তির প্রতীক কবুতর উড়িয়ে ৯দিনব্যাপী মধুমেলার উদ্বোধন করেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস’র বঙ্গবন্ধু শেখ মুজিব চেয়ার অধ্যাপক প্রফেসর ড. সৈয়দ আনোয়ার হোসেন।
মধু মেলা উদযাপন কমিটির সভাপতি যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আরবাউল হাসান মজুমদারের সভাপতিত্বে মধুমঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস’র বঙ্গবন্ধু শেখ মুজিব চেয়ার অধ্যাপক প্রফেসর ড. সৈয়দ আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেবেন মধু মেলা উদযাপন কমিটির সদস্য সচিব কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তুহিন হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. শওকতারা হোসেন, মোঃ ইয়াকুব আলী এমপি ও আজিজুল ইসলাম এমপি, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসেন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও যশোর জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এ্যাড. মাহমুদ হাসান বুলু ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মণিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজী দাউদ হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হোসেন, থানার অফিসার ইসচার্জ জহিরুল আলম, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, সিনিয়র সহ সভাপতি নাছির উদ্দীন, সাধারণ সম্পাদক কে এম মিজানুর রহমান, ওয়ার্ড এর নিবার্হী পরিচালক সৈয়দ আকমল আলী প্রমুখ।
উপস্থাপক হিসাবে উপস্থাপনা করেন যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মোঃ আবু নাছির ও যশোর জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন কুমার দাস।
আলোচনা সভা শেষে মধু মঞ্চে নাটক, যাত্রাপালা সহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রতিবারের ন্যায় মেলায় আগতদের মাঝে মেলা আকর্ষণীয় করে তুলতে মেলার উন্মুক্ত মঞ্চে কবিতা আবৃতি, নাটক, যাত্রাপালা অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া মেলার মাঠে আনন্দ উপভোগের জন্য সার্কাস, মৃত্যুকুপ, নাগোরদোলা, যাদু প্রদর্শনী, কৌতুকসহ বিভিন্ন বিনোদন অনুষ্ঠিত হচ্ছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET