নয়া আলো ডেস্কঃ- খুলনা নগরীর লবণচরা থানাধীন দারোগার লিজ এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ৭ হাজার পিস ইয়াবাসহ সুরমা (২২) নামের এক নারীকে আটক করা হয়েছে। অভিযানের শুরুতেই তার স্বামী মোঃ সেলিম পালিয়ে যায়। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ রাশেদুজ্জামানের তত্ত্বাবধায়নে পরির্দশক হাওলাদার মো. রাশেদুজ্জামান এ খবর নিশ্চিত করেন।
আটককৃত দুই ব্যক্তি হলেন– মো. মিলন মল্লিক (৩৬) ও সুরমা বেগম (২০)। তাদের কাছ থেকে উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য প্রায় ৩১ লাখ টাকা।
যায়। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. রাশেদুজ্জামান জানান, রবিবার বিকালে নগরীর মুন্সী পাড়ার ৩য় গলিতে অভিযান চালিয়ে ১১০ পিস ইয়াবাসহ মিলন মল্লিককে আটক করা হয়। এরপর তার দেওয়া তথ্যে রাত সাড়ে ৮টায় লবনচরা থানাধীন রায়পাড়ার মিন্নার বাড়িতে অভিযান চালিয়ে ৭ হাজার ৫শ’ পিস ইয়াবাসহ সুরমা বেগমকে আটক করা হয়।









