, , ,

শিরোনামঃ-




খুলনায় ডাস্টবিন থেকে পলিথিনে মোড়া নবজাতকের মরদেহ উদ্ধার

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : নভেম্বর ৩০ ২০১৮, ১১:১৩ | 1198 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নিজস্ব প্রতিবেদকঃ- খুলনায় ময়লার স্তপে পলিথিনে মোড়ানো অবস্থায় এক নবজাতকের (ছেলে) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে টুটপাড়া সেন্ট্রাল রোডের বড় মসজিদের পাশের ডাস্টবিন থেকে মরদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে সদর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অবৈধ গর্ভপাতের শিকার ওই নবজাতক। নগরীর যে কোন বেসরকারি ক্লিনিকে এ গর্ভপাত ঘটানোর পর মৃত নবজাতকটিকে রাস্তার পাশের ডাস্টবিনে ফেলে দেয়া হয়েছে।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) টিপু সুলতান জানান, উদ্ধার করা নবজাতকের বাম পা-হাত ও কান কাটা ছিল। বুকের বাম পাশে ক্ষত রয়েছে। মরদেহটি ময়না তদন্ত করার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET