২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • শিক্ষা
  • গাইবান্ধায় আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম বিষয়ক অবহিতকরণ কর্মশালা




গাইবান্ধায় আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম বিষয়ক অবহিতকরণ কর্মশালা

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৮ ২০২১, ১৯:৪১ | 966 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাইবান্ধায় আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম বিষয়ক অবহিতকরণ এক কর্মশালা অনুষ্ঠিত হয়।
সোমবার (৮ ফেব্রুয়ারী) গাইবান্ধা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মো. আবদুল মতিন কর্মশালাটির উদ্বোধন করেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এই কর্মশালার আয়োজন করে এবং সহযোগিতা করেন গাইবান্ধা জেলা প্রশাসন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিড়্গা ও গবেষণা ইনস্টিটিউট।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর কবিরের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উপ-পরিচালক মো. মোশারফ হোসেন। কর্মশালায় মূল বক্তব্য উপস্থাপন করেন এমকেএসএস সাদুল্যাপুরের জেনারেল ম্যানেজার রাহেল ইসলাম। এছাড়া কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারি পরিচালক মো. মেহেদি আখতার, জেলা প্রাথমিক অফিসার মো. হোসেন আলী, পিটিআই-এর সুপার মোছা. শামছিয়া আকতার, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কেএম রেজাউল হক, সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, উপদেষ্টা গোবিন্দলাল দাস, যুগ্ম সম্পাদক আবেদুর রহমান স্বপন, অধ্যক্ষ একেএম শফিকুর রহমান, রামচন্দ্রপুর পল্লী উন্নয়ন কেন্দ্রের রওশন আলম রোলেক্স, মানব স্বাবলম্বী সংস্থার (এমকেএস) পরিচালক শৈলেন্দ্র চন্দ্র দাস, গণ উন্নয়ন কেন্দ্রের প্রোগ্রাম ম্যানেজার আফতাব হোসেন, জেলা প্রতিবন্ধী কর্মকর্তা আখতার হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহনাজ বেগম প্রমুখ।
উল্লেখ্য; প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন উপানুষ্ঠানিক শিক্ষাা ব্যুরো নিরক্ষরতা দূরীকরণের লক্ষ্যে চতুর্থ প্রাথমিক উন্নয়ন কর্মসূচী (পিআইডিপি-৪) সাব-কমপোনেন্ট ২.৫ এর আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম এর আওতায় ঝরে পড়া অথবা কখনও বিদ্যালয়ে যায়নি এমন ৮ থেকে ১৪ বছর বয়সী শিশুদের নিয়ে উপানুষ্ঠানিক শিক্ষা কর্মসূচী বাস্তবায়ন করা হচ্ছে। এ কর্মসূচীর অধীন ৯ লাখ বিদ্যালয় বর্হিভুত ৮-১৪ বছর (ঝড়ে পড়া অথবা কখনও বিদ্যালয়ে যায়নি) বয়সী শিশুদের প্রাথমিক শিক্ষা সমাপন করাসহ তাদের মূলধারায় সম্পৃক্ত করা হবে। দেশের ৬৪টি জেলার ৩৪৫টি উপজেলা এবং ১৫টি শহরাঞ্চল (১২টি সিটি কর্পোরেশন, ৩টি পৌরসভাসহ) সর্বমোট ৩৬০টি কর্ম এলাকায় এই কার্যক্রম বাস্তবায়ন করা হবে। গাইবান্ধা জেলায় এ কর্মসূচীর আওতায় গাইবান্ধা সদর, সাদুল্যাপুর ও পলাশবাড়ী উপজেলায় ৭০টি করে মোট ২১০টি উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হবে। ফলে জেলার ৬ হাজার ৩শ’ জন ঝরে পড়া অথবা কখনও বিদ্যালয়ে যায়নি এরূপ ৮ -১৪ বছর বয়সী শিশুরা প্রাথমিক শিক্ষা সমাপন করার সুযোগ পাবে। জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর অধীনে গাইবান্ধার স্বেচ্ছাসেবী সংগঠন মানব কল্যাণ স্বাবলম্বী সংস্থা, সাদুল্যাপুর এবং রামচন্দ্রপুর পল্লী উন্নয়ন কেন্দ্র জেলায় এই প্রকল্প বাস্তবায়ন করছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET