১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • গাইবান্ধায় নদ-নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে




গাইবান্ধায় নদ-নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ০৬ ২০২০, ২২:০২ | 908 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদসহ জেলার সবগুলোর নদ-নদীর পানি এখন বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গত বুধবার রাত ৯টায় তিস্তামুখঘাট পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার নিচে নেমে আসে। বৃহস্পতিবার বিকাল ৩টায় ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার ২২ সে.মি. নিচে নেমে আসে। এছাড়া ঘাঘট, তিস্তা, করতোয়া ও বাঙালীসহ অন্যান্য নদীর পানিও বিপদসীমার অনেক নিচে নেমে আসে।
জেলা প্রশাসক মো. আবদুল মতিন জানিয়েছেন, বন্যার্তদের মধ্যে ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে। এ পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্থ সুন্দরগঞ্জ, সাঘাটা, ফুলছড়ি, গোবিন্দগঞ্জ ও সদর উপজেলায় সাহায্য হিসেবে ৬০৫ মে. টন চাল, নগদ ১৮ লাখ ৫০ হাজার টাকা, গো-খাদ্যের জন্য ১২ লাখ, শিশু খাদ্যের জন্য ৬ লাখ এবং ৬ হাজার ৬৫০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET