, , ,

শিরোনামঃ-




গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ তিনজন নিহত

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুলাই ২৭ ২০২২, ২৩:২৬ | 781 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 

গাজীপুরের শ্রীপুর ও জয়দেবপুর থানা এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছে। বুধবার (২৭ই জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে শ্রীপুর উপজেলার কায়েত পাড়ায় ড্রাম্প ট্রাক ও অটো রিক্সার মুখোমুখি দুইজন ও সকাল ১০টায় জয়দেবপুর থানার পিরুজালি গ্রামের ইট ভর্তি ট্রাক ও অটোরিক্সা সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়।
নিহতরা হলেন, শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের মৃত নবী মৃধার ছেলে হানিফ মৃধা (৫০) তিনি বরমী বাজারের কেন্দুয়া এলাকায় ফলের ব্যবসা করতেন, অপরজন উপজেলার তেলিহাটি ইউনিয়নের ডুমবারিয়াচালা এলাকার নুরুজ্জামানের ছেলে আবুল কালাম আজাদ (২৬) ও কালিয়াকৈর উপজেলার সিরাজগঞ্জ এলাকার মৃত আলী হোসেনের স্ত্রী নুরুন্নাহার (৩৬)।

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া জানান, নিহত হানিফ মৃধা ফল ব্যবসায়ী। ঘটনার দিন তিনি ব্যবসার জন্য মাওনা চৌরাস্তা থেকে আম কিনে অটোরিক্সা দিয়ে বরমীবাজারে তার প্রতিষ্ঠানে যাচ্ছিলেন। অটোরিকশাটি বরমী কায়েতপাড়া এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসার অপর একটি বালু ভর্তি ড্রাম্প ট্রাক অটোরিকশাটিকে চাপা দিয়ে ঘটনাস্থলে হানিফ মারা যান। এঘটনায় আরো দুজন গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন থাকাবস্থায় অবস্থায় আবুল কালাম আজাদ মারা যান। শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান জানান, স্থানীয়রা ড্রাম্প ট্রাকটিকে জব্দ করে পুলিশে দিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

অপরদিকে, জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জুয়েল আফসার জানান, বুধবার (২৭জুলাই) সকাল পৌনে আটটায় জয়দেবপুর থানার পিরুজালি মধ্যপাড়া খলিফা মার্কেটের একটি এলাকায় একটি সড়কঘাট এলাকার দিকে যাচ্ছিল। এসময় ট্রাকটি ওই এলাকা পাড় হওয়ার সময় একটি অটোরিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়ে নুরুন্নাহার বেগমসহ আরও চারজন আহত হয়। এতে ঘটনাস্থলেই নুরুন্নাহার বেগম মারা যান। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনার পরপরই ট্রাক চালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET