, , ,

শিরোনামঃ-




গাজীপুরে পোশাক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : অক্টোবর ১২ ২০১৯, ১৯:৫০ | 927 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে পোশাক শ্রমিক মোখলেছুর রহমানের (২৩) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ। নিহত মোখলেছ শ্রীপুর পৌরসভার কিত্তার পুকুর পার এলাকার সিরাজ উদ্দিন বয়াতির ছেলে। শনিবার সকাল সাড়ে ৮টায় নিহতের শুবার ঘর থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।

নিহতের মা মরিয়ম আক্তার জানান, মোখলেছুর রহমান শ্রীপুর পৌরসভার পশ্চিম ভাংনাহাটি এলাকার সিজি গার্মেন্টসে অপারেটর পদে চাকুরী করতো। কারখানা ছুটির পর প্রতিদিনের মত রাত সাড়ে ৮টার দিকে বাসায় চলে আসে। গতকাল শুক্রবার তার অফিস বন্ধ ছিল। তাই রাত ৮টায় বাসায় আসার কথা থাকালেও সে রাত সাড়ে ১১টায় বাসায় ফিরে। এসময় তাকে খাবার খেতে বললে জানায় বাহির থেকে খাওয়া-দাওয়া করে এসেছে। রাত আনুমানিক আড়ইটার দিকে তার ঘরে লাইট জ¦লতে দেখে তাকে অনেকবার ডাকাডাকি করি। তার সারাশব্দ না পেলে জানালার ফাঁক দিয়ে উঁকি দিয়ে দেখি মোখলেছের পা ঝুলে আছে। পরে ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে দেখি সে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আঁড়ার সাথে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চকিৎসা কর্মকর্তা প্রণয় ভূষন দাস জানান, মোখলেছেন শরীরের কোথাও কোনা আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ বলা যবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET