, , ,

শিরোনামঃ-
  • হোম
  • শিক্ষা
  • গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন




গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : জুলাই ২৩ ২০১৮, ১৬:২৮ | 890 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

এম দুলাল আহাম্মেদ,গুইমারা(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ
খাগড়াছড়ির গুইমারা ইসলামীয়া দাখিল মাদ্রাসার বহুল প্রতিক্ষিত পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোট চলে দুপুর ২টা পর্যন্ত। ২১৯ জন ভোটারদের মধ্যে ১১১ জন ভোটার ভোট প্রদান করেন। মোট প্রদত্ত ভোটের মধ্যে ১ টি ভোট বাতিল ঘোষণা করা হয়।
মাদ্রাসা পরিচালনা কমিটির নির্বাচনে মাধ্যমিক বিভাগে সদস্য পদে মোট চারজন প্রার্থী নির্বাচনি প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেন। এর আগে মনোনয়ন ফরমে তথ্যগত ত্রুটির কারণে সদস্যপদে ২জন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করা হয়। প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মধ্যে তিনজন নির্বাচিত হন।
নির্বাচনে আনিছুল হক ৮৮ভোট, ইকবাল হোসাইন ৮৪ ভোট, আবু তাহের ৭১ ভোট পেয়ে নির্বাচিত হন। আর ৬২ ভোট পেয়ে পরাজিত হন পূর্বের পরিচালনা কমিটির সদস্য হাফিজুর রহমান। নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও উপজেলা মৎস কর্মকর্তা সুদৃষ্টি চাকমা নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
বর্তমান কমিটির মেয়াদ শেষে নব- নির্বাচিত কমিটির সদস্যদের মতামতের ভিত্তিতে কমিটির সভাপতি ও একজন শিক্ষানুরাগি সদস্য নির্বাচিত হবে। এর আগে মাধ্যমিক শাখায় শিক্ষক প্রতিনিধি পদে সিনিয়র শিক্ষক মো: ইউচুপ, ইবতেদিয়া শাখায় ক্বারী মো: উল্যাহ, ইবতেদিয়া শাখায় সংরক্ষিত মহিলা সদস্য পদে শাহিনুর আক্তার, দাতা সদস্য পদে ছেরাজুল হক, অভিভাবক সদস্য পদে আহম্মদ কবির বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
এদিকে সকাল থেকেই অবাধ সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচনে সহযোগীতা করায় সকল প্রার্থী ভোটার ও সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার জায়নুল আবদিন।
উল্লেখ্য, গত ২ই জুলাই থেকে ৪ই জুলাই পর্যন্ত গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসার পরিচালনা কমিটির নির্বাচনে সকল শ্রেণীর সদস্যপদে মনোনয়ন গ্রহণ ও জমা, ৭ই জুলাই মনোনয়ন পত্র বাছাই, ১০শে জুলাই মনোনয়ন পত্র প্রত্যাহার, ৮ই জুলাই বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET